IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> ‘ইহুদিবাদীদের চক্রান্তের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য কর্তব্য’

‘ইহুদিবাদীদের চক্রান্তের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য কর্তব্য’

ধূমকেতু নিউজ ডেস্ক : সর্বোচ্চ নেতা সাইয়্যেদ আলি খামেনেয়ী বলেন: জনগণের ইচ্ছার বাইরে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে শোষণ ছাড়া কিছুই অর্জিত হবে না।

আরব-অনারব সকল সরকারের উদ্দেশে তিনি বলেন: নিজ দেশের জনগণের মতের বাইরে গিয়ে আমেরিকার কথায় যারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করার কথা ভাবছেন তাদের জেনে রাখা উচিত, এই সম্পর্কের মাধ্যমে শত্রুদের হাতে শোষণের হাতিয়ারই তুলে দেয়া হবে। এর বাইরে কিছুই অর্জিত হবে না।

হজ কর্মকর্তাদের দেওয়া এক সাক্ষাতে সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (বুধবার) এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা বলেন: ইহুদিবাদীদের চক্রান্ত ও ষড়যন্ত্রের কথা তুলে ধরা হজ্বের অপরিহার্য কর্তব্যগুলোর একটি।

ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন: দুই বছর পর হজ্বের বন্ধ দুয়ার পুনরায় খুলে যাবার ঘটনা ইরানি হজ্বযাত্রীসহ অন্যান্যদের জন্যও একটি বড় সুখবর। বার্ষিক হজ্ব পালনকে তিনি বিশ্ব মুসলিমের ঐক্যের প্রতীক বলেও মন্তব্য করেন। এই ঐক্য যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে সকল সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সর্বোচ্চ নেতা বলেন, মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক বিভেদের বীজ রোপন করেছে উপনিবেশবাদী ব্রিটেন। তাদের পরিকল্পনার ব্যাপারে সবাইকে সচতেন থাকার আহ্বান জানিয়েছেন সর্বোচ্চ নেতা।

আয়াতুল্লাহ খামেনেয়ীর রচনা সংরক্ষণ ও প্রকাশনা দফতরের তথ্য বিভাগ এ তথ্য জানায়। সর্বোচ্চ নেতা ওই সাক্ষাত অনুষ্ঠানে বলেছেন: হজ্বের দ্বার উন্মুক্ত হবার ঘটনা একটি ঐশী আহ্বান। যে আহ্বানের কারণে সবার জন্য হজ্বের দরোজা খুলে গেল।

আয়াতুল্লাহ খামেনেয়ী আশা প্রকাশ করেন যে, সকল হজযাত্রী হজ থেকে সুস্থতার সঙ্গে, নিরাপদে, দোয়া কবুলের আনন্দ সহকারে, আল্লাহর পরিপূর্ণ অনুগ্রহ নিয়ে ফিরে আসবেন।

এ বছর ইরানের হজযাত্রীদের প্রথম ফ্লাইট ১৩ জুন মদিনা বিমানবন্দরের উদ্দেশে তেহরান ছেড়ে যাবে। ইরানের ৩৯ হাজার ৬০০ হজ্বযাত্রী এবার হজ্বে যাচ্ছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31