IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> রুশ হামলায় শিশুসহ ১৫ জনের প্রাণহানী

রুশ হামলায় শিশুসহ ১৫ জনের প্রাণহানী

ধূমকেতু নিউজ ডেস্ক : রুশ সেনাবাহিনীর গোলাবর্ষণে শিশুসহ কমপক্ষে ১৫ ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে মঙ্গলবার (২১ জুন) রাশিয়া এ হামলা চালায়। বুধবার বার্তাসংস্থা এএফপি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ বিষয়টি নিশ্চিত করে জানান, রুশ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৬ জন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলে দিনের বেলা রুশ সামরিক বাহিনীর গোলাবর্ষণের হতাহত হয়েছেন তারা।

উত্তর-পূর্ব ইউক্রেনে অবস্থিত খারকিভ অঞ্চলটি রাশিয়ার সীমান্তবর্তী এলাকা। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর অঞ্চলটি থেকে বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে সম্প্রতি অনেক বাসিন্দা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম এই শহরে ফিরতে শুরু করেছেন। আর এর মধ্যেই মঙ্গলবার রাশিয়া এই হামলা চালালো।

সিনেগুবভ বলেন, রুশ বাহিনী খারকিভ শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত চুগুইভ শহরে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া খারকিভ শহরে আরও পাঁচজন মারা গেছেন এবং ১১ জন আহত হয়েছেন।

অন্যদিকে খারকিভ শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছোট শহর জোলোচিভে রুশ হামলায় আরও তিনজন প্রাণ হারিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31