IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘বাইডেনের জয় মেনে নেয়ার এখনই সময়’

‘বাইডেনের জয় মেনে নেয়ার এখনই সময়’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেনকে মেনে নিতে ডোনাল্ড ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বর্তমান প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেছেন– জো বাইডেনের জয় মেনে নেয়ার এখনই সময়। সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট ওবামা এও বলেন, মার্কিনিরা বিভক্ত হয়ে পড়েছে। খবর এনডিটিভির।

সিএনবিসি নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে সাক্ষাৎকারে ওবামা এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই বাইডেনকে মেনে নেয়ার এখনই সময়। কোনো কোনো রাজ্যের ভোটের ফল জানা না গেলেও প্রকাশিত ফলে এই আভাসই মিলেছে যে, বাইডেন পপুলার ও ইলেকটোরাল ভোটে জয়ী হয়েছেন। ট্রাম্প যেসব অভিযোগ করেছেন, সেগুলো ধোপে টেকেনি। নির্বাচনের ফল উল্টে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই ট্রাম্পের উচিত আর দেরি না করে বাইডেনকে মেনে নেয়া।

যুক্তরাষ্ট্রের চরম বিভক্ত সমাজ নিয়ে উদ্বেগের কথা বলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশটির সমাজের চরম বিভক্তি প্রকাশ পেয়েছে। শুধু এক নির্বাচনের মধ্য দিয়েই মার্কিন সমাজের এ বিভক্তি দূর হবে না বলে তিনি উল্লেখ করেছেন।

এক প্রশ্নের জবাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, যখন আপনার সময় শেষ হয়ে গেছে, তখন দেশের স্বার্থেই আপনার সিদ্ধান্ত নেয়া উচিত। নিজের একগুঁয়েমি, স্বার্থ ও হতাশার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বড় করে দেখা উচিত।

এদিকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার নতুন গ্রন্থ ‘এ প্রমিজড ল্যান্ড’ নিয়ে বিবিসি, সিবিএসসহ বেশ কিছু প্রভাবশালী সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এসব সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের নির্বাচনপরবর্তী সময়ের উৎকণ্ঠা ফুটে উঠেছে।

৩ নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে উভয় প্রার্থী কাছাকাছি ভোট পেয়েছেন। বারাক ওবামা বলেন, দুই প্রার্থীর সাত কোটির বেশি ভোট পাওয়া প্রমাণ করে আমেরিকার সমাজ কতটা বিভক্ত হয়ে পড়েছে।

এ নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ কাজ করছে কিনা? এমন প্রশ্নের জবাবে বারাক ওবামা বলেন, অবশ্যই। এমন বাস্তবতায় গণতান্ত্রিক কাজকর্ম চালিয়ে যাওয়া বেশ দুরূহ হয়ে ওঠে।

বারাক ওবামা এবারের নির্বাচনে এ প্রথা থেকে বেরিয়ে এসে সরাসরি বাইডেনের পক্ষে মাঠে কাজ করেছেন। এ নিয়ে এক প্রশ্নে নিজের পছন্দে এ কাজ করেননি বলে জানিয়েছেন ওবামা। এবারের পরিস্থিতিকে অস্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানাতে চাই এমন অস্বাভাবিক পরিস্থিতিতে কোনো জরুরি নিয়মের লঙ্ঘন ঘটেনি।’

এমন সংকটজনক পরিস্থিতিতে সঠিক ভূমিকা না রাখার জন্য রিপাবলিকান দলের দায়িত্বশীল নেতৃত্বের কঠিন সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের পরাজয় না মানার পর রিপাবলিকান দলের মূল নেতৃত্ব তাকে কার্যত সমর্থন দিয়ে যাচ্ছেন। ওবামা বলেন, সময় আসে, যখন নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে ঊর্ধ্বে রাখতে হয়।

ক্ষমতা একটা অস্থায়ী বিষয় উল্লেখ করে ওবামা বলেন, এটিই গণতন্ত্রের সৌন্দর্য।

জো বাইডেনকে সর্বাত্মক সমর্থন দেবে জানিয়ে ওবামা বলেন, জো বাইডেনকে যখনই সম্ভব, সাহায্য করতে তিনি প্রস্তুত। তবে এও বলেন যে, বাইডেনের প্রশাসন চালাতে তার সমর্থন লাগবে না।

বারাক ওবামা কৌতুক করে বলেন, তিনি আবারও হোয়াইট হাউসের কর্মচারীদের সঙ্গে কাজ করা শুরু করে দিলে মিশেল ওবামা হয়তো তাকে ছেড়েই যাবেন। সাবেক ফার্স্ট লেডি মিশেল হয়তো বলবেন, এ কী করছ তুমি?

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31