IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> প্রবাস >> চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু

চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও চারজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছে।

বুধবারের ওই প্রতিবেদনে জানানো হয় যে, প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ দিয়েছেন যে, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে এবং জনগণ ও সম্পদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করার বিষয়ে জোর দিয়েছেন শি জিনপিং।

বন্যায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার স্থানীয় শ্রমিকরা দেখতে পেয়েছেন যে, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত একটি সেতু ভেঙে পড়েছে।

প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টির কারণে প্রায় ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31