IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> মেক্সিকোতে বাস খাদে, নিহত ২৭

মেক্সিকোতে বাস খাদে, নিহত ২৭

ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকোতে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে ২৭ জন প্রাণ হারিয়েছেন। পুলিশ জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে একটি পাহাড়ের গাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে কাজ করছেন উদ্ধারকারীরা। খবর এএফপির।

ওক্সাকার স্টেট প্রসিকিউটর বেরনান্দো রোদ্রিগেজ আলামিলা বার্তা সংস্থা এএফপিকে বলেন, প্রাথমিকভাবে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া দুর্ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যেই এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে অন্তত ছয়জন অচেতন হয়ে পড়েন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় পরিবহন সংস্থা পরিচালিত ওই বাসটি মঙ্গলবার রাতে রাজধানী মেক্সিকো সিটি থেকে যাত্রা করেছিল এবং সান্তিয়াগো ডি ইয়োসোন্ডুয়া শহরের দিকে যাচ্ছিল।

এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় কর্মকর্তা জেসুস রোমেরো বলেন, গাড়ির চালক সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দুর্ভাগ্যবশত এটি ২৫ মিটার (৮০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে জরুরি পরিষেবা কর্মীরা মৃতদেহগুলো উদ্ধার করেছেন বলে জানা যায়।

ওসাকা রাজ্যের গভর্নর সালোমোন জারা সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, মাগদালেনা পেনাসকো শহরের দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। তিনি নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।

তিনি বলেন, আমাদের সরকারি কর্মকর্তারা ইতোমধ্যেই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। এছাড়া আহতদের সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন তারা।

মেক্সিকোতে উচ্চ গতি, দুর্বল যানবাহন, চালকের কম বিশ্রাম এবং অব্যবস্থাপনার কারণেই প্রায়ই এ ধরনের দুর্ঘটনা দেখা যায়। এর আগে গত মে মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় নায়ারিত শহরে একটি বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু হয়। ওই একই মাসে অপর একটি দুর্ঘটনায় আরও ১৩ জন নিহত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31