IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> উমরাহ করতে আসা নারীদের পোশাক কেমন হবে

উমরাহ করতে আসা নারীদের পোশাক কেমন হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : উমরাহ পালন করতে পবিত্র মক্কা নগরীতে অবস্থিত কাবা শরীফে আসা নারীরা কি ধরনের পোশাক পরতে পারবেন সেটি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব।

দেশটির উমরাহ ও হজ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, উমরাহ পালনের সময় নারীরা চাইলে তাদের পছন্দ অনুযায়ী যে কোনো পোশাক পরতে পারবেন। তবে সেটি অবশ্যই নির্ধারিত নিয়ম-নীতির মধ্যে হতে হবে।

মন্ত্রণালয় আরও পরিষ্কার করে বলেছে, নারীরা যে পোশাকই পরেন না কেন, সেটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে, শরীরে কোনো ধরনের অলংকার থাকতে পারবে না এবং শরীর সম্পূর্ণভাবে ঢাকা থাকতে হবে।

শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

পবিত্র হজের সময় ব্যতিত যে কোনো সময় উমরাহ পালন করা যায়। তবে বছরের একটি নির্দিষ্ট সময় উমরাহ করতে বেশি মানুষের আগমন ঘটে। যেটিকে উমরাহর মৌসুম হিসেবে বলা হয়। যা হজের পরপরই শুরু হয়।

সে হিসেবে এ বছর ইতোমধ্যে উমরাহর মৌসুম শুরু হয়ে গেছে। আর এর মাঝেই দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয় মনে করিয়ে দিয়েছে, উমরাহ করতে আসা নারীদের অবশ্যই শালীন এবং ঢিলেঢালা পোশাক পরতে হবে।

এদিকে সৌদি আরব প্রত্যাশা করছে এবারের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কা নগরীতে ১ কোটিরও বেশি মুসল্লির আগমন ঘটবে।

এসব মুসল্লিরা যেন নির্বিঘ্নে উমরাহ পালন করতে পারে সেজন্য সৌদি আরব বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এছাড়া উমরাহ প্রত্যাশীদের জন্য বিশেষ ভিসাও চালু করেছে দেশটি।

যারা আর্থিক ও শারীরিকভাবে হজ করতে যেতে পারেন না, তারা বছরের যে কোনো সময় গিয়ে উমরাহ করে আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31