IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
Home >> প্রবাস >> লিড নিউজ >> সাগরে ভাসছে নারী ও শিশুসহ ১৮৫ রোহিঙ্গা

সাগরে ভাসছে নারী ও শিশুসহ ১৮৫ রোহিঙ্গা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত মহাসাগরে বিপদে পড়া একটি নৌকা থেকে ১৮৫ রোহিঙ্গাকে দ্রুত উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিপদগ্রস্ত আরোহীদের বেশিরভাগই নারী ও শিশু। নৌকাটির সবশেষ অবস্থান আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি ছিল বলে জানানো হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, নৌকার আরোহীদের মধ্যে ৭০ জন শিশু এবং ৮৮ জন নারী রয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, অন্তত এক ডজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক এবং একজন এরই মধ্যে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

সময়মতো উদ্ধার করা না হলে উপকূলবর্তী দেশগুলোর চোখের সামনেই আরও অনেকে প্রাণ হারাবে বলে সতর্ক করেছে তারা।

ইউএনএইচসিআরের মুখপাত্র বাবর বেলুচ বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের জন্য এ অঞ্চলের সব উপকূলীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ করছেন। আরোহীরা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে এবং বাংলাদেশের শরণার্থী শিবিরগুলো থেকে পালিয়ে প্রতি বছর হাজার হাজার মুসলিম রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া পৌঁছানোর চেষ্টা করে। আর এটি করতে গিয়ে প্রাণ যায় অনেকের।

ইউএনএইচসিআরের হিসাবে, ২০২২ সালে দুই হাজারের বেশি রোহিঙ্গা সাগর পাড়ি দিয়ে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করেছিল।

আর গত বছর থেকে ওই অঞ্চলের সাগরে ৫৭০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বা নিখোঁজ হয়েছেন, যাদের মধ্যে রোহিঙ্গা শরণার্থীরাও রয়েছে।

ইউএনএইচসিআর জোর দিয়ে বলেছে, জীবন বাঁচানোর জন্য সময়মতো চেষ্টা করলে বড় ট্র্যাজেডি প্রতিরোধ করা সম্ভব।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31