IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েলের জন্য সহায়তা বিল পাস

মার্কিন সিনেটে ইউক্রেন-ইসরায়েলের জন্য সহায়তা বিল পাস

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার মার্কিন সিনেটে ইসরায়েল, ইউক্রেন এবং তাইওয়ানের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিল পাস হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিলটি পাস হয়। রিপাবলিকান কট্টরপন্থিদের তীব্র আপত্তির পরেও ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে নিরাপত্তা সহায়তা প্রদান করতে বড় ধরনের এই সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়া হলো।

এর আগে শনিবার প্রতিনিধি পরিষদে এই বিলের জন্য মোট ৪২৩টি ভোট পড়েছে। এর মধ্যে ২১০ জন ডেমোক্র্যাট এবং ১০১ জন রিপাবলিকান বিলটির পক্ষে ভোট দিয়েছেন এবং ১১২ জন রিপাবলিকান বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন।

এই বিলটি এখন জো বাইডেনের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউজে পাঠানো হবে। তিনি স্বাক্ষর করলে এটি আইনে পরিণত হবে।

ইউক্রেনের সংঘাত মোকাবেলায় দেশটিকে ৬১ বিলিয়ন ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া গাজায় ৯ বিলিয়ন ডলার মানবিক সহায়তাসহ ইসরায়েলের জন্য ২৬ বিলিয়ন ডলার এবং তাইওয়ানসহ প্রশান্ত মহাসাগরীয় এলাকার জন্য ৮ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে।

এর আগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল যে, গাজায় ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করছে। সে কারণে ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, আইনে পরিণত হওয়ার জন্য আমি দ্রুত এই বিলে স্বাক্ষর করব এবং আগামীকাল বিলটি আমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আমেরিকান জনগণের উদ্দেশে ভাষণ দেব। চলতি সপ্তাহেই ইউক্রেনে অস্ত্র এবং সরঞ্জাম পাঠানো শুরু করব আমরা।

এদিকে মার্কিন সিনেটে এই বিল পাসের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31