IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহাম
Home >> প্রবাস >> লিড নিউজ >> করাচিতে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ-সংঘর্ষ

করাচিতে ১৪৪ ধারা ভেঙে বিক্ষোভ-সংঘর্ষ

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের করাচির বিভিন্ন স্থানে ১৪৪ ধারা অমান্য করে প্রতিবাদ-বিক্ষোভ হয়েছে। এসময় পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে নারীও রয়েছেন।

রোববার ‘সিন্ধ রাওয়াদারি মার্চ’-এ অংশগ্রহণকারীরা করাচি প্রেস ক্লাব ও টিন তালওয়ারসহ বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়েন।

টিভি ও ভিডিও ফুটেজে দেখা যায়, পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে এবং তাদের আটক করছে।

করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়। তবে বিক্ষোভকারীরা ১৪৪ ধারা লঙ্ঘন করে প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকলে পুলিশ লাঠিচার্জ করে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চার পুলিশকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

করাচি দক্ষিণের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সৈয়দ আসাদ রেজা সাংবাদিকদের জানান, ‘এ পর্যন্ত অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে নারীও রয়েছেন।’

এদিকে, করাচি পুলিশ গভর্নর হাউসের কাছে একটি ধর্মীয় সংগঠনের বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং প্রেস ক্লাবের দিকে যাওয়া সব রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও টিন তালওয়ারের কাছে ২৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, যার মধ্যে নারীও রয়েছে।

অন্যদিকে, মেট্রোপোল হোটেলের কাছে বিক্ষোভকারীরা পাথর ছুড়ে দুই পুলিশ সদস্যকে আহত করে এবং একটি পুলিশ ভ্যানেও আগুন লাগানোর খবর পাওয়া গেছে।

সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার জানান, ১৪৪ ধারা লঙ্ঘনের জন্য কিছু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং যারা আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও জানান, করাচি প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের তদন্তের নির্দেশ দেয়া হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: জিও নিউজ।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31