IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> আক্রমণ চালালে ইসরাইলকে শোচনীয় জবাব দেওয়া হবে

আক্রমণ চালালে ইসরাইলকে শোচনীয় জবাব দেওয়া হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশন গার্ডস কর্পসের (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেছেন, যদি ইরানের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালায় তাহলে ইসরাইলকে শোচনীয় জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার লেবাননে নিহত আইআরজিসি উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশানের জানাজায় বক্তৃতাকালে মেজর জেনারেল সালামি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘ইসরাইল ভুলভাবে ভেবেছিল হানিয়া, নাসরুল্লাহ এবং নীলফরৌশানকে হত্যা করে ইরান এবং তার মিত্রদের সমস্যা সৃষ্টি করবে। কিন্তু অপারেশন ট্রু প্রমিস টু এবং ইসরাইলের আয়রন ডোমের মধ্য দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ তাদের সমীকরণকে বদলে দিয়েছে’।

আইআরজিসি প্রধান বলেছেন, ‘শত্রুদের সচেতন হওয়া উচিত যে ইরানের উপর যেকোন আক্রমণের শােচনীয় জবাব দেওয়া হবে। অপারেশন ট্রু প্রমিস টু সম্পূর্ণরূপে আমাদের প্রতিরক্ষামূলক সর্বোচ্চ শক্তি ছিল না। এটি স্রেফ শুধুমাত্র একটি সতর্কতা ছিল।’

তিনি বলেন, ‘ইসরাইল মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অপরাধ সংঘটনের জবাব পাবে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যে আমরা শত্রুর দুর্বলতাগুলো জানি এবং আমরা তার দুর্বলতাগুলো প্রকাশ করতে সক্ষম।’

মিত্রগোষ্ঠীর শীর্ষ নেতা এবং কমান্ডারদের মৃত্যুর মাধ্যমে ইসরাইল যদি মনে পার পেয়ে যাবে, এই ধারণাকে প্রত্যাখ্যান করেছেন আইআরজিসি প্রধান।

বৃহস্পতিবার মধ্য ইরানের ইসফাহান শহরে ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশান জানাজা শেষে এক অনুষ্ঠানে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে কালো পোশাক পরে মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ।

গত ২৭ সেপ্টেম্বর ইসরাইলি বিমান হামলায় বৈরুতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীলফরৌশান। ১৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর ওপর পেজার হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি দূতের সঙ্গে হিজবুল্লাহ প্রধানকে ইরানে চলে যেতে অনুরোধ করে একটি বার্তা পাঠান।

লেবাননে খামেনির সেই বার্তাবাহক ছিলেন আব্বাস নীলফরৌশান। ইসরাইলি বোমা যখন আঘাত হানে নাসরাল্লাহর সঙ্গে তিনিও তখন বাঙ্কারে ছিলেন এবং নিহত হন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31