IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ২৬

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ২৬

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতশাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অনেকে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ওই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন বলছে, হামলায় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তাও নিহত হন। আহত হয়েছেন অনেকে। এলাকাটিতে কেবল হেঁটে বা ঘোড়ায় চড়েই যাতায়াত করা যায়। তাই আহতদের সরিয়ে নিতে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়ে।

ঘটনার পরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরে যেতে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সৌদি আরব থেকে ফোনে এই নির্দেশ দেন। অমিত শাহ গতকাল সন্ধ্যায়ই শ্রীনগরে পৌঁছেছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রভাত তাকে ঘটনাস্থল সম্পর্কে তাঁকে জানিয়েছেন।

এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, হামলার স্থান থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত এবং কয়েকজন নারী যন্ত্রণায় কাঁদছেন। স্থানীয়রা তাদের সাহায্যের জন্য ছুটে আসছেন।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, অজ্ঞাত বন্দুকধারীরা খুব কাছ থেকে পর্যটকদের ওপর গুলি চালায়, যার ফলে অনেকে আহত হয়। বৈসরন পাহেলগাম পাহাড়ি স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পরপরই নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে।

জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক প্রতিক্রিয়ায় এক্সে লিখেছেন, ‘পাহেলগামে ভর্তিদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানের জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। আহত একজন পর্যটককে অনন্তনাগে জিএমসিতে স্থানান্তর করা হয়েছে। আমি সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি এই হামলার নিন্দা করে বলেন, ‘পাহেলগামে পর্যটকদের ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই। এই ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং এর নিন্দা করা উচিত।’

প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করছিলেন। সেই সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। পর্যটকদের ভিড়ে মিশে ছিল হামলাকারীরা। এই ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালানো হচ্ছে।

জম্মু ওকাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলোর মধ্যে বেশ জনপ্রিয় পাহেলগাম। প্রতি বছর সেখানে প্রচুর পর্যটক বেড়াতে আসেন।

পুলিশ বলছে, এক দল পর্যটক ট্রেকিং করছিলেন। সেই দলটিকেই নিশানা করে হামলাকারীরা। তবে তারা সংখ্যায় কত জন ছিল, তা জানা যায়নি। আগামী জুলাইয়ে অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। পুণ্যার্থীদের নিরাপত্তার জন্য পুরোদস্তুর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তার আগেই পর্যটকদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ বেড়েছে।

দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান উভয়ই পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। ২০১৯ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের আংশিক স্বায়ত্তশাসন প্রত্যাহার করেন।

এরআগে ২০২৪ সালের জুনে কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর হামলায় ৯ জন নিহত ও ৩৩ জন আহত হন। তার আগে ২০১৯ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন ৪৬ জন ভারতীয় সেনা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31