IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> প্রবাস >> লিড নিউজ >> তুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি

তুরস্কে পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে চান জেলেনস্কি

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ব্যক্তিগতভাবে তুরস্কে বৈঠকে প্রস্তুত আছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বানের পর রোববার (১২ মে) এই ঘোষণা দেন জেলেনস্কি।

তবে ক্রেমলিন এই প্রস্তাবে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। একইসঙ্গে, জেলেনস্কি স্পষ্ট করেননি যে, রাশিয়া যদি ইউক্রেন ও তার মিত্রদের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত না হয়, তাহলে তিনি তুরস্ক সফরে যাবেন কি না।

এক্স (পূর্বে টুইটার) পোস্টে জেলেনস্কি লেখেন, আমরা সোমবার (১৩ মে) থেকে একটি পূর্ণ ও স্থায়ী যুদ্ধবিরতির প্রত্যাশা করছিলাম, যা কূটনীতির জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করবে। হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আমি বৃহস্পতিবার (১৫ মে) তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব- ব্যক্তিগতভাবে।

এর আগে, রোববার ভোরে পুতিন বলেন, ২০২২ সালের মার্চে ইস্তাম্বুলে অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন আলোচনার ধারাবাহিকতা আবার শুরু করা উচিত। তবে তিনি ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন, পুতিন যুদ্ধবিরতি চান না, তিনি বৃহস্পতিবার তুরস্কে বৈঠকে বসতে চান। ইউক্রেনের উচিত এখনই এতে সম্মত হওয়া।

তবে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা স্পষ্ট করে জানিয়েছে, ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসানে কেবলমাত্র নিঃশর্ত যুদ্ধবিরতির মাধ্যমেই কূটনৈতিক সমাধান সম্ভব।

অন্যদিকে, শনিবার (১০ মে) কিয়েভ সফরে গিয়ে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি ও পোল্যান্ডের নেতারা রাশিয়ার প্রতি সোমবার থেকে নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানান।

জেলেনস্কির প্রধান সহযোগী আন্দ্রি ইয়ারমাক বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে সম্মতি পেলেই জেলেনস্কি আলোচনায় বসবেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস রাশিয়ার আলোচনার প্রস্তাবকে ‘ভালো সংকেত’ বললেও এটিকে ‘অসম্পূর্ণ’ উল্লেখ করে একটি বাস্তব যুদ্ধবিরতির দাবি জানান।

এদিকে, পুতিনের প্রস্তাব, যদিও কোনো যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ছাড়াই, বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনায় বসবেন তিনি। রুশ প্রেসিডেন্ট ইউক্রেন ও পশ্চিমা দেশগুলোর ‘চরমপন্থি ভাষা’ ও ‘আলটিমেটাম’র সমালোচনা করেন।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান রোববার পুতিনকে ফোনকলে জানান, আঙ্কারা আলোচনার আয়োজনে প্রস্তুত।

সূত্র: এএফপি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31