IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে পুলিশের জালে ধরা নারী

৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে পুলিশের জালে ধরা নারী

ধূমকেতু নিউজ ডেস্ক : আটটি বিয়ে আগেই সেরে ফেলেছেন, এবার প্রস্তুতি নিচ্ছিলেন নবম বিয়ের। তবে এর আগেই পুলিশের জালে ধরা পড়লেন সামিরা ফাতিমা, যিনি শুধু বিয়েই করতেন না—প্রতিটি বিয়েকে বানিয়ে তুলেছিলেন মোটা অঙ্কের টাকা হাতানোর কৌশল। ভারতের মহারাষ্ট্রের নাগপুরে গত ২৯ জুলাই চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের অভিযোগ, সামিরা বিভিন্ন পরিচয়ে ধনী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর বিয়ের পর সেই সম্পর্ককে মোড় নিত ব্ল্যাকমেইলের খেলায়। একে একে বিভিন্ন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ রুপি।

সামিরার পেশাগত পরিচয় একজন শিক্ষিকা, তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি মূলত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রটির সহায়তায় সামিরা তার স্বামীদের কাছ থেকে অর্থ আদায়ের জন্য কৌশলে তাদের হেনস্তা করতেন।

এক পুলিশ কর্মকর্তা জানান, এই নারী তার উচ্চশিক্ষিত পরিচয়কে ঢাল বানিয়ে পুরুষদের বিশ্বাস করাতেন, পরে সেই বিশ্বাসই ভেঙে দিতেন কৌশলী ব্ল্যাকমেইলের মাধ্যমে।

সামিরা প্রেমের ফাঁদ পাততেন বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও ফেসবুকে। নিজেকে দেখাতেন সন্তানের মা ও ডিভোর্সি নারী হিসেবে—তাতে অনেকেই সহানুভূতির ফাঁদে পড়তেন। তার কৌশল ছিল আবেগকে পুঁজি করে বিশ্বাস তৈরি, এরপর সেই বিশ্বাস ভাঙিয়ে টাকা আদায়।

এভাবে তিনি এক স্বামীর কাছ থেকে ৫০ লাখ রুপি, আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি আদায় করেছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, গত ১৫ বছর ধরে সামিরা এই প্রতারণা চালিয়ে আসছেন, ভিন্ন ভিন্ন নামে।

সামিরার আটটি বিয়ের সব কটিই এক ধরনের ছক অনুসরণ করে হয়েছে—প্রেম, বিয়ে, বিশ্বাস ভাঙা, ব্ল্যাকমেইল ও টাকা হাতানো। এবার নবমবারের মতো একই পথ ধরতেই নাগপুরে নতুন শিকার খুঁজছিলেন। তবে তার আগেই ফাঁস হয়ে যায় পুরো ষড়যন্ত্র।

পুলিশ বলছে, সামিরার অতীত সম্পর্ক ও আর্থিক লেনদেনের রেকর্ড ঘেঁটে দেখা হচ্ছে। পাশাপাশি তার গ্যাংয়ের অন্য সদস্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31