IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> প্রবাস >> লিড নিউজ >> গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

গাজায় একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজা শহরের সাবরা এলাকায় একই পরিবারের কমপক্ষে ২৫ জনকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনাবাহিনী।

রোববার ভোরে ইসরাইলি যুদ্ধবিমান সাবরা এলাকায় কয়েকটি বাড়িতে বোমা হামলা চালালে একই পরিবারের এসব সদস্য প্রাণ হারান। আগস্টের শেষ দিক থেকে এই এলাকায় ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল ইসরাইল।

কাতার-ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমটি বলছে, গাজা সিটির সাবরা এলাকায় বিমান হামলায় একই পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামলার পর এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরো অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কায় স্থানীয় মানুষ ও উদ্ধারকর্মীরা খালি হাতে মাটি খুঁড়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

ঘটনাস্থলে থাকা পরিবারের সদস্যরা জানিয়েছেন যে তারা ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ জন আটকা পড়েছে বলে আশঙ্কা করছেন।

ফিলিস্তিনি পরিবারটি আটকে পড়া অন্যদের উদ্ধারের জন্য জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পরিবারের সদস্যরা জানিয়েছেন, তারা এখনো ধ্বংসস্তূপ থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন।

পরিবারের এক সদস্য বলেন, ‘আমি সমগ্র বিশ্বের কাছে আবেদন করছি, দয়া করে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমাদের আত্মীয়স্বজন জীবন্ত চাপা পড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আমরা তাদের চিৎকার শুনতে পাচ্ছি, কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাতে পারছি না।’

তিনি বলেন, ধ্বংসস্তূপে কাজ করা উদ্ধারকারীদের ওপর ইসরাইলি ড্রোন গুলি চালাচ্ছে।

তনি বলেন, ‘আমরা যখনই তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ইসরাইলি ড্রোনগুলো আমাদের ওপর গুলি চালায়। প্রতি পাঁচজন পুরুষ চেষ্টা করলে, চারজন নিহত হয় এবং কেবল একজন বেঁচে থাকে।’

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হতাহতদের একটি ছোট গাড়িতে করে লোকজন দ্বারা বেষ্টিত করে সরিয়ে নেয়া হচ্ছে। অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, এক মা বিলাপ করছেন, ‘আমার সব সন্তানকে হারালাম।’

গাজা শহরের পশ্চিমে অবস্থিত শাতি শরণার্থী শিবির এবং গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া পাড়ায়ও তীব্র ইসরাইলি বিমান হামলা চালানো হয়েছে। নাসর জেলার লাভাল টাওয়ার এবং টাওয়ারের পাশের একটি বাড়িতেও অভিযান চালানোর খবর পাওয়া গেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31