IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> প্রবাস >> লিড নিউজ >> আসিয়ানের ১১তম সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর

আসিয়ানের ১১তম সদস্য হতে যাচ্ছে পূর্ব তিমুর

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী অক্টোবরে অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) ১১তম সদস্য হিসেবে যুক্ত হতে যাচ্ছে পূর্ব তিমুর।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সফরকালে এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপির।

আসিয়ান প্রধান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, কুয়ালালামপুরে বিশ্ব নেতাদের একটি সভায় আনুষ্ঠানিকভাবে এ সদস্যপদ চূড়ান্ত হবে।

পূর্ব তিমুর এ অঞ্চলের সবচেয়ে কনিষ্ঠ স্বাধীন দেশ। ২৪ বছরের দখলদারিত্ব শেষে ২০০২ সালে দেশটি ইন্দোনেশিয়া থেকে স্বাধীনতা লাভ করে।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা’র সাথে বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম এক সংবাদ সম্মেলনে বলেন, পূর্ব তিমুর আসিয়ানে যোগ দিলে আমাদের সবার জন্য ব্যাপক সুফল বয়ে আনবে। আমরা অবশ্যই অক্টোবরে আসিয়ানে পূর্ব তিমুরের যোগদান উপলক্ষে বড় একটি উদযাপন করব।

আনোয়ার জানান, দুই নেতা দ্বিপক্ষীয় আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, শিক্ষা ও প্রতিরক্ষা নিয়ে আলোচনা করেছেন।

তিনি আরো জানান, তার সফরের সময় পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী জানানা গুসমাও’র সাথেও তার বৈঠক করার কথা রয়েছে।

প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা দীর্ঘদিন ধরে আসিয়ানে সদস্যপদ লাভের জন্য প্রচেষ্টা চালিয়ে আসছেন এবং ২০১১ সালে প্রথম এ বিষয়ে আবেদন করা হয়।

হোর্তা বলেন, আমাদের আলোচনা ছিল উষ্ণ, গঠনমূলক এবং ভবিষ্যতের দিকে মনোনিবেশ করে। কারণ, আমরা আসিয়ানে আমাদের ঐতিহাসিক যোগদানের প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরো বলেন, আমরা মালয়েশিয়া এবং আসিয়ানের সব সদস্যের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ, যাতে আমাদের পূর্ণ সদস্যপদ অর্জনের পথে বাকি সব ধাপ সম্পন্ন করতে পারি।

পূর্ব তিমুর এখনো উচ্চ বৈষম্য, অপুষ্টি ও বেকারত্বের সমস্যায় ভুগছে। দেশটির অর্থনীতি এখনো তেল রিজার্ভের ওপর বেশিরভাগ নির্ভরশীল।

চলতি মাসের শুরুতে হাজারো শিক্ষার্থী দেশটির ৬৫ জন সংসদ সদস্যের জন্য টয়োটা প্রাডো এসইউভি কেনার এবং সাবেক এমপিদের জন্য জীবনকাল পেনশন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করে।

বিক্ষোভকারীদের সাথে পুলিশ দু’দিন সংঘর্ষে জড়ায়। বিক্ষোভের পর দেশটির পার্লামেন্টে সর্বসম্মতভাবে নতুন গাড়ি কেনার প্রস্তাব বাতিল হয়।

আসিয়ান ১৯৬৭ সালে পাঁচ সদস্যের একটি ব্লক হিসেবে যাত্রা শুরু করে এবং ধীরে-ধীরে এর সম্প্রসারণ ঘটে। সর্বশেষ ১৯৯৯ সালে কম্বোডিয়া এতে যোগ দেয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি আগামী মাসে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে যোগ দেবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31