IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিককৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
Home >> প্রবাস >> লিড নিউজ >> পালিয়ে ভারতে ঢুকে বিপাকে পাকিস্তানি যুগল

পালিয়ে ভারতে ঢুকে বিপাকে পাকিস্তানি যুগল

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রেম মানেনি পরিবার, তাই পালিয়ে ভারতে ঢুকে বিপাকে পড়লো এক পাকিস্তানি যুগল। গত সোমবার (২৪ নভেম্বর) গুজরাটের কচ্ছ এলাকায় ভারত-পাকিস্তান সীমান্ত থেকে তাদের আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

পুলিশ জানায়, ভোরের দিকে ওই যুগলকে ভারত-পাকিস্তান সীমান্তের ৫২৩ ও ৫২৪ নম্বর পিলারের মাঝামাঝি স্থানে দেখতে পান বিএসএফ সদস্যরা। পরে তাদের কচ্ছ (পূর্ব) জেলার বালাসার থানায় হস্তান্তর করা হয়।

যুগলের পরিচয় শনাক্ত করা গেলেও কোনো বৈধ পরিচয়পত্র দেখাতে পারেনি। তরুণের নাম পোপটকুমার নাথু ভীল (২৪) এবং তরুণীর নাম গৌরী গুলাব ভীল (২০)।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাদের সঙ্গে ছিল মাত্র ১০০ পাকিস্তানি রুপি। তারা দাবি করেছে, দুজনের প্রেমের সম্পর্ক পরিবার মেনে না নেওয়ায় সীমান্ত পেরিয়ে এসেছে।

পুলিশ আরও জানায়, তারা পাকিস্তানের সিন্ধু প্রদেশের মীরপুর খাস ডিভিশনের থরপারকার জেলার একটি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে।

কচ্ছ (পূর্ব) জেলা পুলিশ জানিয়েছে, দুজনকে ভুজ শহরের যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নেওয়া হবে। সেখানে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো তাদের জিজ্ঞাসাবাদ করবে।

এর আগে, গত ৮ অক্টোবর পাকিস্তানের ইসলামকোট এলাকার আরও এক প্রেমিক যুগলকে ভারতের কচ্ছ জেলায় আটক করা হয়। তারাও দাবি করেছিল, পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31