IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> ইমরান খানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা :পররাষ্ট্র উপদেষ্টা

ইমরান খানের তিন বোনসহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা :পররাষ্ট্র উপদেষ্টা

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজিসহ মোট ৪০০ জনের বিরুদ্ধে বুধবার (১৭ ডিসেম্বর) মামলা করা হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করার পর পুলিশ এসব মামলা করে। বর্তমানে ইমরান খান ওই কারাগারেই বন্দি রয়েছেন।

এ ছাড়া পিটিআইয়ের অন্তত ১৪ কর্মীকে গ্রেফতার করে সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) হাজির করা হয়। আদালত তিনদিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করে অভিযুক্তদের আবার পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।

এর আগে, ইমরানের বোন, দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা ‘ফ্যাক্টরি নাকা’ এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের দাবি ছিল, আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে হবে। তবে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। রাত ২টা থেকে অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে।

এফআইআরের তথ্য অনুযায়ী, ৩৫ জনের নাম উল্লেখসহ মোট ৪০০ জনকে সন্ত্রাসবিরোধী আইন ১৯৯৭ (এটিএ) ও পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) বিভিন্ন ধারায় অভিযুক্ত করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পেট্রোল বোমা ব্যবহার এবং ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৪৪ ধারা ভঙ্গ, যা জনসমাবেশ নিষিদ্ধ করে।

নাম উল্লেখ করা অভিযুক্তদের মধ্যে রয়েছেন ইমরানের বোনেরা, পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা, পিটিআই নেতা আলিয়া হামজা এবং পিটিআই আইনজীবী নাইম পাঞ্জহুটা।

২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে সাজা ভোগ করছেন। পিটিআই নিয়মিতভাবে ইমরান ও তার স্ত্রীর স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। গত ১ ডিসেম্বর দেওয়া এক সাক্ষাৎকারে ইমরানের ছেলে কাসিম খান আশঙ্কা প্রকাশ করেন, কর্তৃপক্ষ তার বাবার অবস্থা সম্পর্কে ‘অপরিবর্তনীয় কিছু’ গোপন করছে।

তবে ২ ডিসেম্বর ইমরানের বোন উজমা খান জানান, সাক্ষাতের অনুমতি পাওয়ার পর তিনি দেখেছেন তার ভাই ‘পুরোপুরি সুস্থ’। এতে ইমরানের স্বাস্থ্য নিয়ে চলা গুঞ্জন অনেকটাই স্তিমিত হয়। গণমাধ্যমকে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন, তার ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে।

উজমা আরও বলেন, ইমরানকে সারাদিন সেলে আটকে রাখা হয় এবং খুব অল্প সময়ের জন্য বাইরে বের হতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগের সুযোগও নেই বলে তিনি দাবি করেন। তাদের সাক্ষাৎ প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়।

গত শুক্রবার জাতিসংঘের এক বিশেষ প্রতিবেদনকারী সতর্ক করে বলেন, আদিয়ালা কারাগারে ইমরান খানের আটকাবস্থা অমানবিক বা অপমানজনক আচরণের পর্যায়ে পড়তে পারে। তিনি পাকিস্তান কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়ম মেনে চলার আহ্বান জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31