IMG-LOGO

সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীর সরকারি খাস সম্পত্তি বরাদ্দের বিষয়ে ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে রাসিক প্রশাসকের সাক্ষাৎসিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্সবাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণমান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্সমান্দায় গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণবাংলাদেশ আর্চসামিট ২০২৬,রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জনরাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রামদুর্গাপুরে ফ্যামিলি কার্ড নিয়ে তথ্য অবহিতকরণ সভাসিরাজগঞ্জে কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণধামইরহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্সধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থীর চাল ও অর্থ বিতরণস্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে শহীদ জেহাদের রক্ত বৃথা যায়নি : ভিপি আমান উল্লাহ আমানচারঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভাপোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভানিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’

‘পরিস্থিতি যুদ্ধাবস্থায় ঠেলে দেওয়া হয়েছে, আন্দোলন চলবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনের নেতারা বলেছেন, পরিস্থিতিকে ‘যুদ্ধাবস্থার’ দিকে ঠেলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের লজ্জা হওয়া উচিত। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও প্রিন্টের প্রতিবেদন অনুযায়ী, রোববার দিল্লিতে সংবাদ সম্মেলন করেন সিজেপির নেতারা। এতে সংগঠনটির সহ-আহ্বায়ক সৌরভ দাস অভিযোগ করেন, সরকার রাষ্ট্রকে নিজ নাগরিকদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। নির্দিষ্ট স্থানে বিক্ষোভ করতে চাওয়া আন্দোলনকারীদের বাধা না দিয়ে কর্তৃপক্ষ চাইলে আলোচনার জন্য প্রতিনিধিদলকে আমন্ত্রণ জানাতে পারত।

ট্রেন বাতিল, বিক্ষোভে বাধা ও কর্মীদের আটকের মাধ্যমে মোদি সরকার দেশে জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি করেছে বলেও অভিযোগ তোলেন সিজেপির নেতারা। তারা বলেন, বেআইনিভাবে আটকে রাখার পর ছেড়ে দেওয়ার সময় ‘আগামী এক বছর শান্তি বজায় রাখার’ শর্ত দেওয়া হয়েছে। কিন্তু নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমারই দেশে শান্তি ভঙ্গ করেছেন।

শনিবার দিল্লিতে সমাবেশ ঠেকাতে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যাক সদস্য মোতায়েন করে প্রশাসন। আটক করা হয় কয়েক হাজার বিক্ষোভকারীকে। রোববার তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। বন্ধ রাখা মেট্রো পরিষেবা ও ইন্টারনেট চালু করতে রোববার সরকারকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

আদালত জানিয়েছেন, যেকোনো ধরনের বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে অবশ্যই সংবিধানের ১৯(২) অনুচ্ছেদের অধীনে জনশৃঙ্খলার শর্তাবলি মেনে চলতে হবে।

হিন্দুস্থান টাইমস জানিয়েছে, রোববার বিক্ষোভকারীদের একটি অংশ ফের রাজপথে নামে। মিছিল নিয়ে কনট প্লেসের দিকে যাওয়ার সময় পুলিশ শিক্ষার্থী আন্দোলনকর্মী নেহা বোরাকে আটকের চেষ্টা করে। পরে তিনি দৌড়ে এইচ ব্লকের দিকে যান। বিকেল তিনটার দিকে সেখান থেকে নেহাকে আটক করেছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930