IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> লিড নিউজ >> ভারতে তুষারধসে নিহত ৭, নিখোঁজ ১৭০

ভারতে তুষারধসে নিহত ৭, নিখোঁজ ১৭০

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরখণ্ডের জোশিমঠের চামোলি জেলায় তুষারধসের ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। তবে এখনো নিঁখোজ রয়েছে ১৭০ জন। এর মধ্যে এনটিসিপি প্লান্টের শ্রমিক ১৪৮ জন। আর আর ঋষিগঙ্গা প্লান্টের ২২ জন।

স্রোতের তোড়ে ইতোমধ্যে বিভিন্ন এলাকার পাঁচটি ব্রিজ ভেসে গেছে। বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হঠাৎ পাহাড়ি ঢল ও বন্যার আশঙ্কায় অনেক গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। তীব্র স্রোতের তোড়ে ঋষিগঙ্গার হাইড্রো পাওয়ার প্রজেক্ট ভেসে গেছে।

তিন বাহিনীর সমন্বয়ে চলছে উদ্ধারকাজ। একটি টানেলের মধ্যে আটকে পড়া ১২ শ্রমিককে ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। আরেকটি টানেলের মধ্যে ৩০ জন আটকা পড়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

যারা মারা গেছে তাদের পরিবারকে ৪ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ত্রাণ তহবিল থেকে আরো ২ লাখ করে রূপি দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যারা গুরুতর আহত হয়েছেন তাদের ৫০ হাজার রূপি দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি ওই এলাকায় চলছিল বৃষ্টিপাত। সঙ্গে তুষারপাতও। তারই মধ্যে শনিবার দিবাগত ১০ টা ৫৫ মিনিটে ভাঙে জোশীমঠে নন্দাদেবীর হিমবাহ। রোববার সকালে সেই ধস আরও ভয়াবহ আকার নেয়। হিমবাহ ভেঙে পড়ার পর প্রবল তোড়ে স্রোত নেমে আসতে শুরু করে। মূহুর্তেই ভাটির বিস্তীর্ণ এলাকাকে ভাসিয়ে নিয়ে যায়।

ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে।

উত্তরাখন্ডের স্টেট ডিজ্যাস্টার রেসপন্স ফোর্সের (রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী) ডিআইজি ঋধিম আগরওয়ালকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্রের দেড়শোরও বেশি কর্মীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
সূত্র : টাইম অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31