IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’
Home >> প্রবাস >> টপ নিউজ >> ৩৩ দেশ থেকে ব্রিটেনে গেলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

৩৩ দেশ থেকে ব্রিটেনে গেলে কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরনের ফলে উচ্চ ঝুঁকিতে রয়েছে এমন দেশগুলো থেকে আগত যাত্রীদের জন্য যুক্তরাজ্যে হোটেল কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। করোনার নতুন ধরনের সংক্রমণরোধে দেশটি এ পদক্ষেপ নিয়েছে যা সোমবার থেকে কার্যকর হতে যাচ্ছে। বিবিসি।

ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পর্তুগাল, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ ৩৩টি দেশের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন নিয়মের আওয়তায়, এসব দেশ থেকে আসা ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দাদের দেশে ফেরত আসার পর অনুমোদিত হোটেলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং একাধিকবার করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে।

যুক্তরাজ্যে ভ্রমণের আগে ১০ দিনের মধ্যে লাল তালিকার কোনো দেশে অবস্থান করলে সেই তথ্য যদি কোনো যাত্রী গোপন করে তাহলে তাকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হতে পারে। তবে অতিরিক্ত কঠোরতার অভিযোগে লকডাউনের এই নতুন আইন নিয়ে সমালোচনা চলছে।

সরকার জানিয়েছে, যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর কাছাকাছি অবস্থানের ১৬টি হোটেলের সঙ্গে চুক্তি করা হয়েছে। এর ফলে কোয়ারেন্টাইনের জন্য পাঁচ হাজার রুম নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৫৮ হাজার রুম প্রস্তুত রাখা হবে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ প্রসঙ্গে বলেন, ‘আজ থেকে যে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে তা কোয়ারেন্টাইন পদ্ধতিকে আরও জোরদার করবে এবং ভাইরাসের নতুন ধরনের বিরুদ্ধে সীমান্তে নিরাপত্তায় আরেকটি স্তর যোগ হবে।’ ১১ রাতের এই কোয়ারেন্টাইনে যাত্রীদের ১ হাজার ৭৫০ পাউন্ড বা ২ হাজার ৪২০ ডলার খরচ করতে হবে। এই প্যাকেজে অন্তর্ভুক্ত রয়েছে পরিবহন, খাবার, থাকার জায়গা ও নিরাপত্তার খরচ।

এছাড়া যুক্তরাজ্যে ভ্রমণের আগে তিন দিনের মধ্যে যাত্রীদের করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল থাকতে হবে এবং রওনা হওয়ার আগে এই প্যাকেজ নিশ্চিত করে মূল্য পরিশোধ করতে হবে। এরপর যুক্তরাজ্যে পৌঁছে কোয়ারেন্টাইনের দ্বিতীয় ও অষ্টম দিনে আবারো করোনা পরীক্ষা করাতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31