IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> হুইলচেয়ারে বসেই প্রচারণা চালাবেন মমতা

হুইলচেয়ারে বসেই প্রচারণা চালাবেন মমতা

ধূমকেতু নিউজ ডেস্ক : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ‘ধাক্কা’ লেগে পড়ে আহত হন মমতা। সেখান থেকে তাকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। রাতে পায়ে প্রাথমিকভাবে প্লাস্টার করা হয়। হাসপাতাল থেকেই ঘোষণা দিয়েছেন প্রয়োজন হলে হুইলচেয়ারে করে প্রচারণায় নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে ভর্তি অবস্থায়ই এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল নেত্রী।

এর আগে বুধবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা নেমে নন্দীগ্রামে ‘ধাক্কা’ খেয়ে পগে আহত হন বলে অভিযোগ করেছেন মমতা।

এদিকে আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মুখ্যমন্ত্রীর গোড়ালিতে ব্যথা রয়েছে। তার হাড়ে চোট লেগেছে। পাশাপাশি শরীরে সোডিয়ামের মাত্রা কম রয়েছে।

আগের দিন সন্ধ্যার ঘটনার পর থেকেই তৃণমূল নেতৃত্বের পাশাপাশি দলের কর্মী-সমর্থকেরা চিন্তিত ছিলেন। আসন্ন ভোটের প্রচারণা কিভাবে করবেন। বৃহস্পতিবার মমতা জানিয়ে দিলেন, দরকার হলে তিনি হুইলচেয়ার নিয়েই প্রচারণা চালাবেন। একই সঙ্গে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সংযত থাকার বার্তাও দিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, যারা আমার কর্মী-ভাইবোন আছেন, তাদের বলছি, বুথবার আমার খুব চোট লেগেছিল। পায়ে চোট আছে। লিগামেন্টেও চোট লেগেছে। মাথায় ও বুকে খুব ব্যথাও হয়েছে। খুব বড় চোট লেগেছে। ডাক্তারদের চিকিৎসাতেই আছি। আমি অনুরোধ করব সবার কাছে, শান্ত থাকুন, সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না যাতে মানুষের কোনো অসুবিধা হয়। আশা করি আমি আবার দু’তিন দিনের মধ্যেই নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের সমস্যা থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব। আমার মিটিং কিছুই আমি নষ্ট করব না। হয়তো কিছু দিন আমাকে হুইলচেয়ারে ঘুরতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31