IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রানসিরাজগঞ্জে নবগঠিত সাংস্কৃতিক সংগঠন সিরাজগঞ্জ কালচার্স এর আত্মপ্রকাশ ও সাংস্কৃতিক অনুষ্ঠাননন্দীগ্রামে দুই বালুবাহী ট্রাকের সংঘর্ষে চালক নিহতমহাদেবপুরে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী আটকসয়দাবাদে চামড়া পোড়ানোর অবৈধ কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন,জরিমানা ৬০ হাজার টাকাপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১
Home >> প্রবাস >> টপ নিউজ >> মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন তুরস্কের

মিসরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন তুরস্কের

ধূমকেতু নিউজ ডেস্ক : মিসরের সঙ্গে প্রায় আট বছর পর কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে তুরস্ক। শুক্রবার আঙ্কারা জানিয়েছে, ২০১৩ সালের পর এই প্রথম তাদের মধ্যে কূটনৈতিক যোগাযোগ হয়েছে।

আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বিচ্ছিন্নতা কাটিয়ে উঠে অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত বলে জানিয়েছে তুরস্ক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

মিসরেরর প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে উৎখাত করে সামরিক শাসক ফাত্তাহ আল-সিসি ক্ষমতা দখলের পর আঙ্কারার সঙ্গে কায়ারোর কূটনৈতিক সম্পর্কের নাটকীয়ভাবে অবনতি ঘটে।

এরপর থেকে বিভিন্ন ইস্যুতে এই দুই আঞ্চলিক শক্তির মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে।

লিবিয়া যুদ্ধেও পরস্পর বিপরীত অবস্থান নিতে গেছে তাদের। কিন্তু নিজেদের মধ্যকার মতানৈক্য দূর করতে হাত বাড়িয়ে দেন তুর্কিশ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য নিষেধাজ্ঞার মুখে প্রতিবেশীদের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনে আগ্রহী হতে দেখা গেছে তাকে।

চলতি মাসের শুরুতে পূর্ব ভূমধ্যসাগরে জলসীমা চুক্তি নিয়ে কায়রোর সঙ্গে আলোচনায় প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তুর্কিশ পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু।

পরবর্তীতে এরদোগান বলেন, সিসির সঙ্গে সম্ভাব্য আলোচনার ভিত্তি তৈরি করতে তিনি প্রাথমিক আলোচনা শুরু করতে চান।

শুক্রবার ইস্তানবুলে জুমার নামাজের পর তিনি বলেন, এই প্রক্রিয়া আরও প্রসারিত ও শক্তিশালী করাই আমাদের ইচ্ছা। এসব গোয়েন্দা কূটনৈতিক ও রাজনৈতিক যোগাযোগের পর যে ফল আসবে, সেটাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চাই।

তবে উচ্চ-পর্যায়ের যে কোনো আলোচনা নিয়ে স্থানীয় গণমাধ্যমে শুক্রবার কথা বলতে অস্বীকার জানিয়েছেন এক মিসরীয় কর্মকর্তা। তিনি বলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে দুদেশের মধ্যে কূটনৈতিক মিশন আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31