IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৩ পুলিশ নিহত

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১৩ পুলিশ নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : মেক্সিকোর রাজধানীর বাইরে ওঁৎ পেতে থাকা বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যাপক হত্যাকাণ্ডের শিকার হওয়ার অন্যতম ঘটনা এটি, যা দক্ষিণ আমেরিকার দেশটিকে নাড়িয়ে দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। সামাজিকমাধ্যমে এ ঘটনার বিভৎস দৃশ্যের ছবি ছড়িয়ে পড়েছে। যাতে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি, ট্রাক ও রাস্তায় কিংবা গাড়িতে কর্মকর্তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

মেক্সিকোর নিরাপত্তামন্ত্রী রড্রিগো মার্টিনেজ-সেলিস বলেন, কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারীরা। পুলিশ তখন এলাকাটিতে টহল দিচ্ছিল।

যেখানে হামলাটি হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। গণমাধ্যমকে মন্ত্রী বলেন, এই হামলা মেক্সিকোর জন্য লজ্জার। আইনের সমর্থনে সর্বশক্তি নিয়ে আমরা এই হামলার জবাব দেব।

হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর ন্যাশনাল ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন; তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা; তা এখনও জানা সম্ভব হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31