IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> মুসলিম ভোট টানতে যেভাবে এগোচ্ছে বিজেপি

মুসলিম ভোট টানতে যেভাবে এগোচ্ছে বিজেপি

ধূমকেতু নিউজ ডেস্ক : শুধু হিন্দুদের ভোটে নয়, পশ্চিমবঙ্গে মুসলিম ভোটবাক্সেও থাবা বসাতে চায় বিজেপি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এবার বিজেপিবিরোধী মুসলিম ভোট টানতে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বামদের সঙ্গে জোট করে ভোটের ময়দানে নেমে পড়েছে আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট। 

এ পরিস্থিতিতে মুসলিম অধ্যুষিত এলাকায় নিজেদের ভোট টানতে মুসলিম প্রতিনিধিদেরই মনোনয়ন দিয়েছে গেরুয়া শিবির।

খবরে বলা হয়, মুর্শিদাবাদে মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশই মুসলিম।  তাই সেখানে এবার পাঁচজন মুসলিম প্রার্থীকে দাঁড় করিয়েছে বিজেপি। 
 
মুর্শিদাবাদে কংগ্রেসও যথেষ্ট শক্তিশালী।  পাশাপাশি তৃণমূলও এখানে প্রার্থী দাঁড় করিয়েছে।  এই পরিস্থিতিতে ভোট টানতে পাঁচটি কেন্দ্রে বিজেপির মুসলিম প্রার্থী দাঁড় করানো রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ। 

পাশাপাশি আরও মুসলিম অধ্যুষিত জেলা মালদহেও দুটি কেন্দ্রে মুসলিম প্রার্থী দিয়েছে বিজেপি।  সেই সঙ্গে উত্তর দিনাজপুরের দুটি কেন্দ্রে মুসলিম প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির।

বিজেপি যে ৯ জনকে মুসলিম প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে, তাদের মধ্যে মাহফুজা খাতুনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। 

বাম ঘরানার রাজনীতি থেকে উঠে আসা মাহফুজা এবার বিজেপির সাগরদিঘি কেন্দ্রের প্রার্থী। 

কংগ্রেস ও তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে মাহফুজা বলেন, কে বলেছেন যে বিজেপি মুসলিমদের সঙ্গে কাজ করতে পারবে না। বিরোধীরা তো ওসব বলে নিজেদের ভোটব্যাংক বাড়ানোর জন্য। এই জেলায় অনেক পরিযায়ী শ্রমিক থাকেন। আমি তাদের জন্য কাজ করতে চাই।  তৃণমূল তা পারেনি। 

উত্তর দিনাজপুর কেন্দ্রে গোয়ালপোখর কেন্দ্রের বিজেপি প্রার্থী গোলাম সারওয়ার। তার বিরুদ্ধে এবার তৃণমূলের হয়ে লড়ছেন তারই ভাই গোলাম রাব্বানি। পারিবারিক বিবাদ এখন ভোটের ময়দানে গড়িয়েছে। 

নির্বাচন নিয়ে গোয়ালপোখরের এ বিজেপি প্রার্থী বলেন, অন্য রাজ্যে গণপিটুনির ঘটনা হয় ঠিকই। কিন্তু এই রাজ্যেও হয়; কিন্তু এই রাজ্যের ঘটনা জানতে পারা যায় না। স্থানীয় গুণ্ডাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আমার এই লড়াই।

ভগবানগোলা থেকে বিজেপি প্রার্থী করেছে মেহবুব আলমকে। মেহবুব ১৯৯৮ সালে কাজ করতে জামনগর গিয়েছিলেন। 

গুজরাটি কাজ করতে যাওয়ার অভিজ্ঞতার বিষয়ে মেহবুব বলেন, সবাই বলে বিজেপি নাকি গোমাংস খাওয়া বন্ধ করে দেবে। কিন্তু গোয়ায় কি গোমাংস বন্ধ হয়ে গেছে? সবাই বলছে, মুসলিমদের নাকি বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমরা তো এই দেশেরই নাগরিক। ভয়ের কিছু নেই। 

বিজেপির মুসলিম প্রার্থী দাঁড় করানোর বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন হিন্দুস্তান টাইমসকে বলেন, বিজেপি জনবিন্যাসের কথা ভেবেই মুসলিম প্রার্থী দাঁড় করিয়েছে। কারণ বিজেপি জানে সেখানে মেরুকরণের রাজনীতি হবে না। এসব কেন্দ্রে বুথ কর্মী থেকে শুরু করে তৃণমূল স্তরের কর্মীরা সবাই মুসলিম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31