IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ
Home >> প্রবাস >> টপ নিউজ >> ‘যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের কোনো দরকার নেই’

‘যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের কোনো দরকার নেই’

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়াশিংটনের সঙ্গে তেহরানের দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। শুক্রবার পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকের পর টুইটে তিনি এ মন্তব্য করেন।

টুইটে জারিফ লেখেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা নয়, এটি অপ্রয়োজনীয়। শুক্রবারের বৈঠকে ইরান, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া এ আগামী ১৩ এপ্রিল ভিয়েনায় বৈঠকে বসার ব্যাপারে একমত হয়েছে।

জারিফ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন, যত দ্রুত সম্ভব ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়াগুলো চূড়ান্ত করা হবে ভিয়েনা বৈঠকের উদ্দেশ্য।

আসন্ন বৈঠকে মার্কিন প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, আমেরিকা ও ইরানের প্রতিনিধিদের মধ্যে কোনো বৈঠক হবে না এবং সেরকম দ্বিপক্ষীয় বৈঠকের কোনো প্রয়োজনও নেই।

তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে। তাই এই কমিশনের বৈঠকে অংশগ্রহণের যোগ্যতা দেশটির নেই। আলোচনায় বসতে হলে যুক্তরাষ্ট্রকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরতে হবে।

প্রসঙ্গত, শুক্রবার অনুষ্ঠিত ভার্চ্যুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) ভিয়েনায় অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31