IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিবেকের মৃত্যু নিয়ে যা বললেন মোদি

বিবেকের মৃত্যু নিয়ে যা বললেন মোদি

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা টিকা নেয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতুবরণ করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা বিবেক। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটবার্তায় মোদি বলেন, ‘বিশিষ্ট অভিনেতা বিবেকের অকাল মৃত্যুতে অগণিত মানুষ শোকস্তব্ধ। তার কৌতুক সৃজন এবং বুদ্ধিদীপ্ত সংলাপ মানুষকে আনন্দ দিয়েছে। তার চলচ্চিত্র এবং তার জীবন, উভয় ক্ষেত্রেই তার দর্শন প্রকাশ পেয়েছে। তিনি যে পরিবেশ ও সমাজের বিষয়ে সচেতন ছিলেন, তা স্পষ্ট। তার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই। ওঁ শান্তি’।

এদিকে ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান টুইটবার্তায় বলেছেন, ‘ভাবতে পারছি না আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। আপনার আত্মা শান্তি পাক। বহু দশক ধরে আমাদের বিনোদনের রসদ জুগিয়েছেন। সেই স্মৃতি আমাদের সঙ্গে থেকে যাবে’।

প্রসঙ্গত, অভিনেতা বিবেক শনিবার ভোর ৪টা ৩৫ মিনিটে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

খবরে বলা হয়, বৃহস্পতিবার করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছিলেন। করোনাভ্যাকসিন নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, করোনাভ্যাকসিন নিয়ে নানা গুজব ছড়িয়ে আছে। বলা হচ্ছে, সরকারি হাসপাতালে গরিব মানুষ যায়, তাই সরকারি হাসপাতালে দেয়া করোনা টিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়ার আশংকা করছেন। আমি সকল গুজবের অবসান ঘটাতে চাই। আমি চাই মানুষ দেখুক ভ্যাকসিন নিলে কোনো ক্ষতি হয় না, এতে কোনো ঝুঁকি নেই। এটা আমাদের সুরক্ষা দেয়।

জিনিউজের খবরে বলা হয়, বৃহস্পতিবার ওমানদুরার সরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নেন তিনি। শুক্রবার সকালে বুকে ব্যাথা অনুভব করেন। হার্ট অ্যাটাক হলে তড়িঘড়ি তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

অভিনেতার ব্যক্তিগত জনসংযোগ কর্মকর্তার বরাত দিয়ে জিনিউজ জানায়, শুক্রবার সকালে হঠাৎই জ্ঞান হারান বিবেক। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়। আইসিইউ তে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু শেষরক্ষা হল না। শনিবার ফের হার্ট অ্যাটাক হয়। অবশেষে এদিন ভোরে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন।

প্রসঙ্গত, প্রখ্যাত পরিচালক কে বালাচান্দেরের হাত ধরে সিনেমাজগতে পথ চলা শুরু হয়েছিল বিবেকের। শুরুতে তামিল সিনেমায় বিভিন্ন ছোটো চরিত্রে দেখা যেত বিবেককে। নব্বইয়ের দশকের শেষে কমেডিয়ান হিসেবে জনপ্রিয়তা অর্জন করেন। ২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বিবেক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31