IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতে অক্সিজেনের হাহাকার

ভারতে অক্সিজেনের হাহাকার

oxygen

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণে বিপর্যস্ত ভারত। গত দু সপ্তাহ ধরে দৈনিক সংক্রমণের হার আগের চেয়ে দ্বিগুণ। প্রতিদিনই দেশটিতে দুই লাখেরও বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছেন। ফলে ভারতের সর্বত্র হাসপাতালগুলোতে দেখা দিয়েছে বেড ও অক্সিজেনের অভাব। ঘাটতি দেখা দিয়েছে জীবনদায়ী ওষুধের। আনন্দবাজার

রাজ্যগুলোর রাষ্ট্রায়ত্ত হাসপাতালগুলোকে কোভিড হাসপাতালে পরিণত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোতে অক্সিজেনের ঘাটতি মেটাতে ২২ এপ্রিল থেকে শিল্পক্ষেত্রে অক্সিজেনের ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্রীয় সরকার। গত ফেব্রুয়ারি মাস থেকে ক্রমবর্ধমান হারে করোনা সংক্রমণ বাড়ছে ভারতে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১২ দিনে দৈনিক সংক্রমণের হার ৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৬৯ শতাংশে। সংক্রমণের হারে এই মুহূর্তে শীর্ষে ছত্তিশগড়। রাজ্যটিতে সাপ্তাহিক সংক্রমণের হার প্রায় ৩০ দশমিক ৩৮ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে গোয়া (২৪ দশমিক ২৪ শতাংশ) ও মহারাষ্ট্র (২৪ দশমিক ১৭ শতাংশ)। আগামী এক মাসেও পরিস্থিতি উন্নয়নের তেমন সম্ভাবনা নেই বলে মনে করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

তাদের আশঙ্কা, পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচন শেষ হলে সেখানকার সংক্রমণের আসল অবস্থা বোঝা যাবে। একই সঙ্গে কুম্ভ মেলা থেকে সংক্রমিত ব্যক্তিরা পুরো দেশে ছড়িয়ে নতুন করে সংক্রমণ ছড়াবেন। বিশেষ করে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে একটি বড় অংশ গ্রামের বাসিন্দা হওয়ায় ভবিষ্যতে ভারতের গ্রামগুলোতে করোনা সংক্রমণের পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে হাসপাতালে অক্সিজেনের স্বল্পতা দূর করতে শিল্পক্ষেত্রে সাময়িকভাবে অক্সিজেন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করছে কেন্দ্রীয় সরকার। সরকারের উচ্চপর্যায়ের এক জরুরি বৈঠকে ওষুধ শিল্প, তেল, স্টিল, পরমাণু চুল্লি, বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টের মতো ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো শিল্প কারখানা আগামী ২২ এপ্রিল থেকে শিল্প উৎপাদন খাতে অক্সিজেন ব্যবহার করতে পারবে না। পাশাপাশি, রাজ্যগুলোকে চিকিৎসা ক্ষেত্রে বুঝেশুনে অক্সিজেনের ব্যবহার করতে বলা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31