IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে গতি কমছে টিকা দেয়ার

ভারতে গতি কমছে টিকা দেয়ার

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর মিছিল বাড়তে থাকলেও টিকা দেয়ার গতি কমতে শুরু করেছে। প্রতিষেধকের অভাবই যার প্রধান কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

আনন্দবাজার সূত্রে জানা যায়, এই পরিস্থিতিতে দেশটির শিল্পমহল থেকে ব্যবসায়ী সংগঠনগুলোও মনে করছে, করোনার সংক্রমণ ও মৃত্যুর মিছিল ঠেকাতে কয়েক সপ্তাহের লকডাউন ছাড়া উপায় নেই। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন, লকডাউনই এখন একমাত্র উপায়।

রাহুল বলেন, মোদি সরকার সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে ১৩,৪৫০ কোটি টাকা খরচ করছে। তার বদলে ৪৫ কোটি মানুষের পুরো টিকাকরণ হত অথবা ১ কোটি অক্সিজেন সিলিন্ডার হত। এই টাকা দিয়ে ২ কোটি গরিব পরিবারকে ৬০০০ হাজার টাকা করে দেওয়া যেত। কিন্তু প্রধানমন্ত্রীর অহং মানুষের জীবনের থেকেও বড়। টিকা, অক্সিজেনের অভাবের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীও সরকারের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন।

করোনার ধাক্কা সামলাতে যাতে আবার যেন লকডাউন জারি না করতে হয়, সেজন্য বহুদিন ধরেই শিল্পমহল দাবি করছে, দ্রুত দেশের সকলের জন্য টিকাকরণের ব্যবস্থা হোক। কিন্তু পরিসংখ্যান বলছে, এপ্রিলের প্রথম সপ্তাহে ২.৪৮ কোটি ডোজ টিকা দেয়া হয়েছিল। কিন্তু এপ্রিলের শেষ সপ্তাহে মাত্র ১.৪৮ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। অর্থাৎ মাসের প্রথম সপ্তাহের তুলনায় শেষ সপ্তাহে টিকাকরণ ৪০ শতাংশ কমেছে। মে মাসের গোরায় তা আরও কমবে বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা এর জন্য টিকার অভাবকে দায়ী করলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তারা তা মানতে রাজি নন। তাদের বক্তব্য, বিভিন্ন এলাকায় চলাফেরায় বিধিনিষেধের ফলে টিকাকরণ কম হচ্ছে।

বিরোধীদের অভিযোগ, ১ মে থেকে কাগজে-কলমে ৪৫ বছরের কম বয়সীদের টিকাকরণ শুরু হলেও, মাত্র ১২টি রাজ্যে ১৮-৪৪ বয়সীদের জন্য টিকা মিলছে। এখনও পর্যন্ত এই বয়সের মাত্র ৬.৬২ লক্ষ মানুষ এক ডোজ টিকা পেয়েছেন। ১২টি রাজ্যের অধিকাংশ জায়গায় টিকা মিলছে না।

এই পরিস্থিতিতে রাহুল গান্ধী মত দিয়েছেন, এখন করোনা ঠেকাতে পুরো লকডাউনই একমাত্র উপায়। কেন্দ্রীয় সরকারের নিষ্ক্রিয়তার ফলে বহু মানুষের মৃত্যু হচ্ছে। গরীব মানুষের জন্য রোজগারের বন্দোবস্তে ‘ন্যায়’-এর মতো প্রকল্প দরকার।

গত বছর হঠাৎ লকডাউনের ফলে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়ায় মোদি সরকার এখনও পর্যন্ত গোটা দেশে লকডাউন এড়িয়ে যেতে চাচ্ছে। কিন্তু সোমবার রাতে বণিকসভা সিআইআই মত দিয়েছে, করোনার সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে ‘সব থেকে কড়া পদক্ষেপ’ দরকার। ব্যবসায়ীদের সংগঠন সিএআইটিরও একই মত।

মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা অ্যান্টনি ফাউচি কয়েক দিন আগে পরামর্শ দিয়েছিলেন, ভারতে কয়েক সপ্তাহের জন্য লকডাউন প্রয়োজন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31