IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> করোনার ইঞ্জেকশন বহনকারী বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

করোনার ইঞ্জেকশন বহনকারী বিমানের ক্র্যাশ ল্যান্ডিং

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ব্যবহার হওয়া রেমডেসিভির ইনজেকশন বহনকারী একটি সরকারি বিমানের ক্রাশ ল্যান্ডিংয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিহার রাত ১০টা ১০ মিনিটে ঘটনাটি ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, বিমানটি ইন্দোর থেকে টেক অফ করেছিল। বিমানটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বন্দরে জরুরি অবতরণ করে।

গোয়ালিয়রের জেলা প্রশাসক কৌশেলন্দ্র বিক্রম সিং বলেন, বিমানের পাইলট ক্যাপ্টেন মাজিদ আখতার, সহ-পাইলট শিব জয়সওয়াল ও দিলীপ কুমার সেই বিমানে ছিলেন। দুর্ঘটনায় তারা সামান্য আহত হয়েছেন। তাদেরকে বিমানবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘রেমডেসিভির ইনজেকশন নিয়ে বিমানটি ইন্দোর থেকে টেক অফ করে। তবে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তবে এখনও পর্যন্ত ক্র্যাশ ল্যান্ডিংয়ের মূল কারণ জানা যায়নি। তবে বিমানে থাকা রেমডেসিভির ইনজেকশনগুলো নিরাপদে রয়েছে। ঘটনাস্থলে বিমানবাহিনীর কর্মকর্তারা পৌঁছে পাইলট এবং বাকিদের সেখান থেকে উদ্ধার করে।’

এদিকে ঘটনার প্রেক্ষিতে গোয়ালিরের পুলিশ সুপার বলেন, ‘প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে যে বিমানের অ্যারেস্টর গিয়ারে গোলমাল দেখা যায়। এই গিয়ার অবতরণের সময় রানওয়েতে বিমানকে আস্তে করতে সাহায্য করে। তবে এই দুর্ঘটনার মূল কারণ পাইলট জানাবেন। তবে ঘটনার আকস্মিকতায় পাইলট শকে রয়েছেন।’

উল্লেখ্য, ক্র্যাশ ল্যান্ড করা বিমানটি মধ্যপ্রদেশ সরকার ২০২০ সালে ৬৫ কোটি টাকা দিয়ে কিনেছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31