IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> লিড নিউজ >> রাজধানী কাবুলের স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫৫

রাজধানী কাবুলের স্কুলে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৫৫

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বালিকা বিদ্যালয়ে (গার্লস স্কুল) গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কমপক্ষে ৫৫ জনের প্রাণহানি হয়েছে, যার বেশিরভাগই ওই স্কুলের শিক্ষার্থী। এছাড়া শিক্ষার্থীসহ আহত হয়েছে আরও দেড় শতাধিক মানুষ।

রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (৮ মে) বিকেলে কাবুলের শিয়া অধ্যুষিত একটি এলাকায় ওই গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির প্রেসিডেন্ট এ ঘটনায় তালেবানকেই দায়ী করছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, কাবুলের সায়েদ উল সুহাদা নামের একটি স্কুলে শনিবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্কুলটাইম শেষে শিক্ষার্থীরা যখন বেরিয়ে আসছিলেন তখন এ বোমা হামলা চালানো হয়।

এ বিষয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান গণমাধ্যমকে জানান, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০ জন নিহত এবং আরও অর্ধ শতাধিক আহত হয়েছে। তবে স্কুলে বিস্ফোরণের উদ্দেশ্য কিংবা কারণ জানাতে পারেননি তিনি।

তবে সরকারের পক্ষ থেকে নিহতের সংখ্যা ৪০ বলা হলেও রয়টার্স ও গার্ডিয়ানসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অন্তত ৫২ জন নিহতের খবর দিয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গুলাম দস্তগীর নাজারি গণমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত অন্তত ৪৬ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সায়েদ উল সুহাদা নামের ওই স্কুলে বালক ও বালিকা মিলে তিন শিফটে ক্লাস চলে। এর মধ্যে দ্বিতীয় শিফটে ক্লাস চলে মেয়েদের। নাজিবা আরিয়ান নামে শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করে বলেন, হতাহতদের মধ্যে অধিকাংশই স্কুলছাত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31