IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> মধ্যপ্রদেশেও ভেসে আসছে লাশ

মধ্যপ্রদেশেও ভেসে আসছে লাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ভারতে একের পর এক করুণ ছবি উঠে আসছে। বিহার ও উত্তরপ্রদেশের পর এবার মধ্যপ্রদেশেও নদী থেকে লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলার রুঞ্জ নদীতে কমপক্ষে ৬টি মৃতদেহ ভেসে আসতে দেখা গেছে। সেখানে পচাগলা দেহ জমা হচ্ছে নদীর পাড়ে।

স্থানীয়দের দাবি, ভেসে আসা এসব লাশ করোনা আক্রান্তদের দেহ। শ্মশানে পোড়ানোর স্থান না হওয়ায় নদীতে মৃতদেহ ভাসিয়ে দিচ্ছেন অনেকে। সেগুলোই ভেসে আসছে বলে মনে করছেন তারা।

এই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে নান্দাপুরা গ্রামের বাসিন্দারা দেখাচ্ছেন যে রুঞ্জ নদীতে লাশ ভাসছে।

গ্রামের এক বাসিন্দা বলেন, গ্রামের পাম্প কোনো কারণে না চললে আমরা এই নদীতে গোসল করি, নদীর পানিও খাই। গবাদি পশুরাও নদীর পানি পান করে। আমরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি। কিন্তু কিছুই করা হয়নি।

পান্নার জেলা প্রশাসক সঞ্জয় মিশ্র বলেছেন, স্থানীয়রাই বিশেষ এক প্রথার কারণে দু’টি লাশ নদীতে ভাসিয়ে দিয়েছেন। একটি দেহ ৯৫ বছরের এক ব্যক্তির। অন্যটি ক্যানসারে আক্রান্ত এক রোগীর। এই লাশগুলো উদ্ধার করে ঠিকভাবে সৎকার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রত্যন্ত এলাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের কীভাবে সৎকার করতে হয়, তা তাদের জানা নেই। তাই মরদেহ থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কায় লাশগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছেন তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31