IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> প্রবাস >> চার দেশের পরে এবার ভারতে ‘বঙ্গবন্ধু চেয়ার’

চার দেশের পরে এবার ভারতে ‘বঙ্গবন্ধু চেয়ার’

ধূমকেতু নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস-আইসিসিআর।

আইসিসিআরের মহাপরিচালক দীনেশ কে পটনায়েক, এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি এ বিষয়ে সোমবার (১২ জুলাই) একটি সমঝোতা স্মারকে সই করেন। পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত সম্পর্ক আরোও দৃঢ় হবে। এছাড়াও দুই দেশের শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা আসলেই গৌরবের। এর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো।

বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞদের দিয়ে এই ‘বঙ্গবন্ধু চেয়ার’ পরিচালিত হবে। এর আওতায় যেসব গবেষণা হবে, তাতে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মত বিষয়গুলো গুরুত্ব পাবে।

ভারত ছাড়াও যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি এবং থাইল্যান্ডেও রয়েছে ‘বঙ্গবন্ধু চেয়ার’।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31