IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> সরকার গঠন করতে কাবুলে তালেবান নেতারা

সরকার গঠন করতে কাবুলে তালেবান নেতারা

ধূমকেতু নিউজ ডেস্ক : তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লাহ আব্দুল গণি বারাদার শনিবার কাবুলে পৌঁছেছেন। নতুন আফগান সরকার গঠনের লক্ষ্যে অন্য তালেবান নেতা এবং রাজনীতিবিদের সাথে আলোচনা করতে তিনি কাবুল যান। বিবিসি এ খবর জানিয়েছে।

তালেবানের একজন সিনিয়র কর্মকর্তা জানান, একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য মোল্লাহ বারাদার জিহাদী নেতৃবৃন্দ ও রাজনীতিবিদদের সাথে কথা বলবেন।

আল জাজিরার খবরে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে রাষ্ট্র পরিচালনায় একটি নতুন সরকার কাঠামো প্রকাশ করবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান। শনিবার সশস্ত্র সংগঠনটির এক মুখপাত্র নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্র সমর্থিত আশরাফ গানি সরকারকে হটিয়ে গত রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে সরকার গঠন নিয়ে তারা সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন। তবে কবে তালেবানরা সরকার গঠন করবে, তার সুনির্দিষ্ট দিনক্ষণ এখনো জানা যায়নি।

ইতোমধ্যে তালেবান ঘোষণা দিয়েছে, তাদের দেশ গণতান্ত্রিক উপায়ে চলবে না; ইসলামী শরিয়া আইনে চলবে। নারী অধিকার ইস্যুতে তালেবানদের বক্তব্য, ইসলামী শরিয়ার ভিত্তিতেই আফগানিস্তানে নারীর অধিকার দেয়া হবে।

এক তালেবান কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘তালেবানদের মধ্যে আইনী, ধর্মীয় এবং পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞদের নিয়ে একটি প্রশাসনিক পরিকাঠামো আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে।’

তালেবানের হাতে কাবুলের পতনের তিনদিনের মধ্যেই আফগানিস্তানে ফিরেন সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লাহ আব্দুল গনি বারাদার। কাতারের দোহা থেকে একটি বিশেষ বিমানে মঙ্গলবার আরও কয়েকজন জ্যেষ্ঠ তালেবান নেতাকে নিয়ে তিনি কান্দাহারে নামেন।

মার্কিন হামলার মুখে ২০০১ সালে তালেবানের অন্য নেতাদের সাথে প্রথমে কাবুল, তারপর দেশ ছেড়ে পাকিস্তানে পালান মোল্লাহ বারাদার। এরপর সন্ত্রাসের মামলায় আট বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। শেষ পর্যন্ত দীর্ঘ ২০ বছরের নির্বাসিত জীবন আর কারাবাসের পর মঙ্গলবার তিনি দেশে ফিরেন।

বিবিসি বলছে, কাবুলে নতুন সরকার যে মূলত তালেবানের সরকার হবে বা সেই সরকারে যে তালেবানেরই একচেটিয়া প্রাধান্য থাকবে – এ নিয়ে তেমন কোন সন্দেহ আর নেই। তালেবানদের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের নেতারাও সম্ভাব্য সরকারে থাকতে পারেন।

যদিও হিবাতুল্লাহ আখুনজাদা তালেবানের আমির বা শীর্ষ নেতা, কিন্তু এখন পর্যন্ত যে ইঙ্গিত তা হলো – কাবুলে আসন্ন সরকারের প্রধান হতে চলেছেন তার ডেপুটি মোল্লাহ বারাদার।

রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর রোববার দোহায় বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তালেবানের সাদা পতাকা সামনে নিয়ে বারাদারই যুদ্ধে বিজয়ের ঘোষণা দেন। বিজয়ের এ ঘোষণা কিন্তু হিবাতুল্লাহ আখুনজাদার কাছ থেকে আসেনি।

যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক এবং আফগান রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক ড. আসিম ইউসুফজাই বিবিসিকে বলেন, ‘আফগানিস্তানে তালেবানের সরকারই আসছে এবং বারাদারই যে তাদের ইসলামী আমিরাতের প্রেসিডেন্ট হচ্ছেন, এ নিয়ে আমার খুব একটা সন্দেহ নেই।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31