IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলীমহাদেবপুরে জাহাঙ্গীরপুর সরকারি কলেজে নবীন বরণআমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩৩ লাখ ছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানগাজীপুরে মহাসড়ক অবরোধ শ্রমিক পুলিশের সংঘর্ষ‘গোপালগঞ্জে জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টাকারীরা দেশদ্রোহী’মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সারপুঠিয়া উপজেলা সাবেক চেয়ারম্যানের বাড়িতেহামলা ভাঙচুর লুটপাট এবং অগ্নিসংযোগমহাদেবপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার। পরিবারের দাবী হত্যার পর  ঝুলিয়ে রাখা হয়েছে বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দ
Home >> প্রবাস >> টপ নিউজ >> তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে

তালেবানকে মেনে না নেওয়ার খেসারত দিতে হচ্ছে

ধূমকেতু নিউজ ডেস্ক : গোটা আফগানিস্তান নিয়ন্ত্রণে নিলেও এখনও তালেবানের দখলে আসেনি দেশটির পঞ্জশির প্রদেশ। তবে সোমবার পঞ্জশির দখলে তাদের কয়েকশ যোদ্ধাকে পাঠানো হয়েছে। এরই মধ্যে তালেবান যোদ্ধারা পঞ্জশির ঘিরে ফেলেছে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে— স্থানীয় সরকারি কর্মকর্তারা শান্তিপূর্ণভাবে তালেবানের হাতে নিয়ন্ত্রণ দিতে অস্বীকৃতি জানানোর পর পঞ্জশিরে তালেবান যোদ্ধাদের পাঠানো হয়।

প্রয়াত তালেবানবিরোধী নেতা আহমদ শাহ মাসউদের ছেলে আহমদ মাসুউদের সঙ্গে আলোচনার প্রস্তাবও দিয়েছে তালেবান। তবে তার সঙ্গে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। এমতাবস্থায় পঞ্জশিরে জারি রয়েছে প্রতিরোধ। তালেবান বাহিনী খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ফলে তালেবানকে মেনে না নেওয়ার খেসরাত দিতে হচ্ছে পঞ্জশিরের সাধারণ মানুষকে। সংঘাতের ভয়ে সেখানকার নারী-শিশুরা পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

তালেবানবিরোধী নেতা আমরুল্লাহ সালেহ টুইট করে লিখেছেন— আন্দারব উপত্যকায় খাবার এবং জ্বালানি আসতে দিচ্ছে না তালেবান। এখানে লোকজন মানবেতর জীবনযাপন করছেন। হাজার হাজার নারী ও শিশু পাহাড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

‘গত দুদিন ধরে তালেবানরা শিশু ও বৃদ্ধদের অপহরণ করে তাদের ঢাল হিসেবে ব্যবহার করছেন। এভাবেই তারা বিভিন্ন বাড়িতে তল্লাশি চালাচ্ছেন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31