IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> প্রবাস >> টপ নিউজ >> এই প্রথম দুই বছরের শিশুদের করোনা টিকা প্রদান

এই প্রথম দুই বছরের শিশুদের করোনা টিকা প্রদান

ধূমকেতু নিউজ ডেস্ক : কিউবাই বিশ্বের প্রথম দেশ যারা দুই বছরের শিশুদেরও করোনা টিকা দেয়া শুরু করেছে। স্থানীয় সময় সোমবার থেকে নিজেদের দেশে তৈরি ওই টিকা দেয়া শুরু করে তারা। এনডিটিভি জানিয়েছে, কিউবার ওই টিকা অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সমাজতান্ত্রিক দ্বীপরাষ্ট্র কিউবায় ১ কোটি ১২ লাখ মানুষের বাস। সেখানে করোনার কারণে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান আপাতত বন্ধ রয়েছে। কিউবার সরকার চায়, বিদ্যালয় খুলে দেয়ার আগেই দেশের সব শিশুকে টিকার আওতায় নিয়ে আসতে।

করোনার কারণে ২০২০ সালের মার্চ মাস থেকে কিউবায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। অন্তবর্তী এ সময়ে টেলিভিশনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। কিউবার অধিকাংশ এলাকায়ই ইন্টারনেট সুবিধা নেই।

এর আগে গত শুক্রবার ১২ বছর ও এর বেশি বয়সী শিশুদের করোনা টিকা দেয়া শুরু করে কিউবা। সোমবার থেকে দেশটির মধ্যঞ্চলীয় প্রদেশ সিনফিগসে ২ থেকে ১১ বছরের শিশুদের মধ্যে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়।

বিশ্বের আরও কয়েকটি দেশ ১২ বছরের বেশি শিশুদের করোনা টিকার আওতায় আনছে। চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ভ্যানিজুয়েলা ইতোমধ্যে ঘোষণা দিয়েছে যে, কম বয়সী শিশুদের টিকা দেয়ার পরিকল্পনা তাদের রয়েছে। কিন্তু কিউবাই প্রথম দেশ যারা কম বয়সী শিশুদের টিকা দেয়া ইতোমধ্যে শুরু করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31