IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> টপ নিউজ >> আরিয়ানের কাছে মাদকই মেলেনি

আরিয়ানের কাছে মাদকই মেলেনি


ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের কাছে আসলে কোনও মাদকই মেলেনি! মহারাষ্ট্র ও বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নাম খারাপ করার জন্যই ক্ষমতাসীন দল বিজেপির নেপথ্যে এসব করছে এনসিবি। এমনটাই অভিযোগ করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক।

তথ্যপ্রমাণ নিয়ে সংবাদ সম্মেলনে নবাব মালিক বলেন, আটক হওয়ার পর আরিয়ান খান এবং তার সঙ্গী আরবাজ মার্চেন্টকে যে দুজন ধরে আনছিলেন, তার এনসিবির অফিসার নন। এক জন বিজেপি কর্মী ও অন্যজন প্রাইভেট গোয়েন্দা। তার কথায়, এ সবই ষড়যন্ত্র করে করা হচ্ছে।

তবে মালিকের সব অভিযোগ রীতিমতো উড়িয়ে দিয়েছে বিজেপি ও এনসিবি।

মাদককাণ্ডে শাহরুখপূত্র আরিয়ান ও তার দীর্ঘদিনের বন্ধু আরবাজকে এনসিবি অফিসে নিয়ে যাবার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, আরিয়ানকে ধরে নিয়ে আসছেন কে পি গোসাওয়ি। নবাব মালিক জানালেন, গোসাওয়ি হলেন প্রাইভেট গোয়েন্দা।

আর আরবাজকে ধরেছিলেন মণীশ ভানুশালী। তিনি বিজেপি কর্মী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা, দেবেন্দ্র ফড়নবিশের সঙ্গে ছবি রয়েছে মণীশের। মালিকের প্রশ্ন, এ রকম হাইপ্রোফাইল আটকদের কীভাবে বাইরের লোক ধরে আনে?‌ এতে নিরাপত্তাও বিঘ্নিত হতে পারত।

মালিক স্পষ্ট জানালেন, বিজেপির বিরুদ্ধে যারা আছেন, তাদের কলঙ্কিত করতে এনসিবিকে ব্যবহার করছে। সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনাও তুলে ধরেন তিনি।

জবাবে এনসিবি জানিয়েছে, মণীশ ভানুশালী ও গোসাওয়ি প্রমোদতরী তল্লাশি অভিযানের অন্যতম সাক্ষী। মোট ৯ জন সাক্ষী ছিলেন সেখানে। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞানেশ্বর সিং বললেন, ‘‌এই অভিযোগ ভিত্তিহীন। কারও সমস্যা থাকলে তিনি আদালতে যেতে পারেন।’‌

এদিকে মহারাষ্ট্রের বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় নবাব মালিকের প্রসঙ্গ টেনে বলেন, ‘এনসিপি আগে স্পষ্ট করুক, মাদক মাফিয়াদের বিরুদ্ধে এই অভিযানকে তারা সমর্থন করে, নাকি বিরোধিতা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31