IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> প্রবাস >> করোনায় আরও ৭ লাখ মৃত্যু হতে পারে ইউরোপে: ডব্লিউএইচও

করোনায় আরও ৭ লাখ মৃত্যু হতে পারে ইউরোপে: ডব্লিউএইচও

ধূমকেতু নিউজ ডেস্ক : শীত মৌসুমের শুরু থেকেই ইউরোপে করোনা সংক্রমণ বাড়ছে। এ জন্য করোনার এই ধাক্কায় ইউরোপের দেশগুলোতে আরও পাঁচ লাক মানুষের মৃত্যু হতে পারে বলে আগেই উদ্বেগ জানিয়েছিল ডব্লিউএইচও। এবারে নতুন শঙ্কার কথা জানালো সংস্থাটি। মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, শীত পেরিয়ে বসন্ত আসার আগে করোনায় আরও ৭ লাখ মানুষের মৃত্যু হতে পারে শুধু ইউরোপেই।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ইউরোপ মহাদেশের ৫৩ দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৫ লাখ। নতুন আরও ৭ লাখ মৃত্যু হলে এই সংখ্যা পৌঁছাবে ২২ লাখে।

মঙ্গলবার ডব্লিউএইচওর ইউরোপ শাখা থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “ইউরোপের ৫৩ টি দেশের মধ্যে ৪৯ টি দেশের হাসপাতালগুলোর আইসিইউতে উপচে পড়ছে করোনা রোগী। চলতি বছর মার্চের পর গত ছয় মাসে সংক্রমণের এত বিস্তার ইউরোপে দেখা যায়নি।”

আরও বলা হয়, “এই অবস্থা যদি অব্যাহত থাকে, তাহলে শীত শেষে বসন্ত আসার আগেই ইউরোপে করোনায় আরও ৭ লাখ মৃত্যু ঘটবে। মধ্য এশিয়া ও ইউরোপে বর্তমানে মৃত্যুর প্রধান কারণ করোনা।”

করোনাভাইরাসের ডেল্টা ধরনের বিস্তার, টিকাদান কর্মসূচির ধীরগতি, মাস্ক পরা ও শারীরিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে শিথিলতা, এসব কারণেই ইউরোপে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

সংস্থার তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন ইউরোপে কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৪ হাজার ২০০ জন। এই সংখ্যা সেপ্টেম্বরের তুলনায় দ্বিগুণ। চলতি বছর সেপ্টেম্বরে প্রতিদিন করোনায় মৃতের সংখ্যা ছিল প্রায় ২ হাজার ১০০।

ডব্লিউএইচওর ইউরোপ শাখার পরিচালক হ্যান্স ক্লাগ পৃথক এক বিবৃতিতে বলেন, “ইউরোপ ও মধ্য এশিয়ার করোনা পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। আমাদের সামনে একটি কঠিন ও চ্যালেঞ্জিং শীত অপেক্ষা করছে।”

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এরইমধ্যে লকডাউন কার্যকর করেছে অস্ট্রিয়া। আংশিক লকডাউন চলছে নেদারল্যান্ডসে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31