IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> কংগ্রেসকে ছাড়িয়ে যেতে পারবে তৃণমূল?

কংগ্রেসকে ছাড়িয়ে যেতে পারবে তৃণমূল?

ধূমকেতু নিউজ ডেস্ক : তৃণমূল আতঙ্কে ভুগছে ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেস। এটিই স্বাভাবিক। কারণ বিভিন্ন রাজ্যে কংগ্রেস থেকে নেতাদের দলে ভেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

গোয়া, হরিয়ানা, বিহার, আসাম, উত্তরপ্রদেশ কংগ্রেসের অনেক নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। এরই ধারাবাহিকতায় তৃণমূলে যোগ দিয়েছেন মেঘালয় কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী মুকুল সাংমাসহ ১২ জন বিধায়ক। এতে সেখানে দুর্বল হয়ে গেছে কংগ্রেস।

তৃণমূলের এমন তৎপরতায় মোটেও খুশি নয় কংগ্রেস। এটি লুকিয়ে রাখেনি দলটি। কারণ এর আগে কংগ্রেসকে এত বড় ধাক্কা দেয়নি তৃণমূল।

কংগ্রেসের দাবি, তৃণমূলের এমন তৎপরতায় বিজেপি সুবিধা পাবে।

যদিও ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে কংগ্রেসের নেতারা তৃণমূলে যোগ দেওয়ায় মমতার দলের শক্তি যেমন বাড়ছে তেমনই দুর্বল হচ্ছে ভারতের প্রাচীন দলটি।

২০২৪ সালে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে তৎপরতা শুরু করেছেন মমতা। কংগ্রেস থেকে বহু নেতা ইতোমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন। ফলে এখন কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছেই।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সম্প্রতি দিল্লিতে অবস্থানকালে মমতা জানিয়েছিলেন মুম্বাইয়ে গিয়ে এনসিপি নেতা শারদ পাওয়ার এবং শিবসেনার প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করবেন তিনি।

এর মাধ্যমে আগামী দিনে বিরোধী জোট নিয়ে নতুন সমীকরণের সম্ভাবনা উসকে দিয়েছেন মমতা। কংগ্রেসকে বাদ দিয়ে বিভিন্ন আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে ২০২৪ সালের লোকসভা ভোটের আগে জোট তৈরি করতে চাইছেন মমতা। আর এটি হলে বদলে যাবে ভারতের রাজনৈতিক সমীকরণও। এক্ষেত্রে হয়তো তৃণমূলের অন্য হিসাব-নিকাশও রয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের চেয়ে বেশি আসন পেতে পারে।

লোকসভা নির্বাচনে তৃণমূলের সেরা ফল ছিল ২০১৪ সালে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে ৩৪টিতেই জিতেছিল তারা।

অন্যদিকে, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ৫২টি আসনে জিতেছিল কংগ্রেস। তবে কংগ্রেসের যে অবস্থা তাতে ২০২৪ সালে কত আসন দলটি পাবে, তা বলা কঠিন।

বিভিন্ন রাজ্যে কংগ্রেসের দৈন্যদশা বিবেচনায় তৃণমূল পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্য থেকে লোকসভা আসন জিতলে কংগ্রেসের ওপর আরও চাপ বাড়বে। তখন তৃণমূল দেশের প্রধান বিরোধী দলে পরিণত হবে। যদি তা হয় বিজেপি ও কংগ্রেসের বাইরে গিয়ে বড় দল হওয়ার আশা করতেই পারে মমতার দল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31