IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> প্রবাস >> টপ নিউজ >> ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছে ১২.৫ শতাংশ

ভারতে দৈনিক সংক্রমণ বাড়ছে ১২.৫ শতাংশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ ১২.৫ শতাংশ বেড়েছে।

সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের করোনা পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘন্টায় মোট এক লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন কোটি ৫৭ লক্ষ সাত হাজার ৭২৭। দৈনিক সংক্রমণের হার ১৩.২৯ শতাংশ।

সুস্থতার হারও কিছুটা কমে ৯৬.৬২ শতাংশে দাঁড়িয়েছে। ভারতে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ২৩ হাজার ৬১৯। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশটিতে ১৪৬ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লক্ষ ৮৩ হাজার ৯৩৬ জন।

সব থেকে বেশি আক্রান্ত পাঁচটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ৪৪ হাজার ৩৮৮ জন আক্রান্ত হয়েছেন।

৭ জানুয়ারি শুক্রবার সাত মাস পর করোনায় দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পেরিয়েছে দেশটিতে। এর আগে গত বছরের জুন মাসে দৈনিক এক লক্ষ আক্রান্ত হওয়ার গণ্ডি পার করেছিল ভারত।

একই সঙ্গে দেশটিতে উদ্বেগজনক ভাবে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যা। রবিবার ভারতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজারের মাত্রা ছুঁল। দেশটিতে বর্তমানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা চার হাজার ৩৩ জন। তবে তাঁদের মধ্যে এক হাজার ৫৫২ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট এক হাজার ২৬২ জন করোনার নতুন রূপ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

ওমিক্রন আক্রান্তের নিরিখে দিল্লিকে টপকে দ্বিতীয় স্থানে পৌঁছেছে রাজস্থান। রাজস্থানে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫২৯। তৃতীয় স্থানে দিল্লি। দিল্লিতে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৫১৩ জন। হঠাৎ করে দেশটিতে করোনার স্ফীতি বৃদ্ধির পিছনে ওমিক্রনকেই দায়ী করছেন বিশেষজ্ঞেরা। সূত্র: আনন্দবাজার

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31