IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> বিনোদন >> ওভিসি শ্যুটিংয়ে মডেল নাবিলা রাজশাহীতে

ওভিসি শ্যুটিংয়ে মডেল নাবিলা রাজশাহীতে

ধূমকেতু প্রতিবেদক : বেশ কিছু কনজ্যুমান প্রডাক্টের প্রমোশনালের জন্য বিশেষ ওভিসি নির্মাণ শ্যুটিংয়ে গ্রীণসিটি রাজশাহীতে আসছেন মডেল কন্যা নাবিলা নওরীণ। তরুণ চলচ্চিত্র নির্মাতা প্রাচ্য পলাশ ‘আদর্শ গ্রুপ’র কনজ্যুমান আইটেমের জন্য এ ওভিসি নির্মাণ করছেন।

রাজশাহী মহানগরীর একটি অভিজাত বাসভবনে ওভিসি শ্যুটিং আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার সারাদিন অনুষ্ঠিত হবে। এ ওভিসি’র শ্যুটিংয়ে মডেল নাবিলা নওরীণ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নবীন মডেল শম্পা সালওয়া, আশামনি, রুবাবা তাবাস্সুম ও ঊর্মিলা ঊর্মি অংশগ্রহণ করছেন।

সুনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আদর্শ গ্রুপ সম্প্রতি ‘রেহানা খাঁটি সরিষার তেল’, ‘রেহানা ফার্টিফাইড সয়াবিন তেল’, ‘রেহানা অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াস’, ‘রেহানা অ্যান্টিব্যাকটেরিয়াল ডিশওয়াশিং লিক্যুইড’, ‘রেহানা ডিসইনফেকট্যান্ট সারফেস ক্লিনার’, ‘রেহানা পাওয়ার প্লাস টয়লেট ক্লিনার’, ‘রেহানা পাওয়ার হোয়াইট সিনথেটিক ডিটারজেন্ট পাউডার’, ‘রেহানা লেমন ডিটারজেন্ট পাউডার’, ‘রেহানা সুপ্রীম ফেব্রিক হোয়াইটনার’, ‘রেহানা ন্যাচেরাল কেয়ার’, ‘রেহানা নিউট্রিটিপ সল্যুসন’ ইত্যাদি পণ্য বাজারজাত করেছে।

আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সাদিকুল ইসলাম জানান, বাছাইকৃত উন্নতমানের কাঁচামাল ও অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে আদর্শ গ্রুপ যাবতীয় পণ্য উৎপাদন করছে। তাই আদর্শগ্রুপের সব পণ্য শতভাগ খাঁটি ও ভেজালমুক্ত।

বাংলাদেশের মিডিয়া জগতের মিষ্টি মেয়ে মডেল নাবিলা নওরীণ ৩০ মার্চ সন্ধ্যায় রাজশাহী পৌঁছাবেন, ৩১ মার্চ শ্যুটিং করে আগামী ১ এপ্রিল শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।

মডেল নাবিলা নওরীণ জানান, তরুণ নির্মাতা প্রাচ্য পলাশ ভাইয়ার সেটে কাজ করার ইচ্ছে ছিলো আগে থেকেই। আর শুনেছি, রাজশাহী নাকি অনেক সুন্দর নগরী এবং এখানকার মানুষগুলোও অত্যন্ত মিষ্টি স্বভাবের। তাই আশা করছি, একটা ভালো কাজ উপহার দিতে পারবো।

ওভিসি নির্মাতা প্রাচ্য পলাশ জানান, রাজশাহী অঞ্চলে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেছে। কিন্তু বহু প্রতিষ্ঠান এখনো ব্র্যান্ডিং সার্ভিস না পেয়ে কাংখিত সাফল্য অর্জন করতে পারছে না। আমরা এ সার্ভিসকে আরো বিস্তৃত করতে মডেলসহ শ্যুটিং ইউনিট ঢাকার হওয়া স্বত্ত্বেও শ্যুটিং করছি রাজশাহীতে।

উল্লেখ্য, ‘আদর্শ গ্রুপ’ এর যাত্রা ১৯৮৬ খ্রীস্টাব্দে শুরু হয়েছিলো ট্রেডিং ব্যবসা ‘আদর্শ ব্রাদার্স ভান্ডার’ দিয়ে এবং বর্তমানে ‘আদর্শ গ্রুপ’র সহযোগী প্রতিষ্ঠান রয়েছে চৌদ্দটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930