IMG-LOGO

মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাড়ির নির্মাণাধীনটয়লেট ভেঙ্গে দেওয়ার অভিযোগ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা‘সাংবিধানিকভাবে জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে’ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থানসিরাজগঞ্জে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমরাণীনগরে মাদক সেবির ৯মাসের কারাদন্ডরাণীনগরে ৩৪লাখ টাকা ছিনতায়ের অভিযোগনিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ও শিক্ষক পেলেন উডব্যাজসড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারবর্গের অনুকূলে চেক হস্তান্তর ও বিতরণমহাদেবপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষের‌্যালী ও আলোচনা সভাফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটকমানবতা ফেরিওয়ালা’ভুমি কর্মকর্তা শিবু দাশের বিদায়সিরাজগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামান্দায় ভার্কের শিক্ষাবৃত্তি পেল ৩২ মেধাবী শিক্ষার্থী
Home >> টপ নিউজ >> বিনোদন >> ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘ ১৫ বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিউডের দুই জনপ্রিয় তারকা শাহরুখ খান ও কারিনা কাপুরকে। শাহরুখের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এ বিশেষ একটি গানে কিংবা ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে কারিনাকে। যদিও বিষয়টি নিয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া সায়েন্স ফিকশন সিনেমা ‘রা ওয়ান’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও কারিনা। দীর্ঘ বিরতির পর তাদের ফের একসঙ্গে পর্দায় আসার খবরে বলিপাড়ায় শুরু হয়েছে আলোচনা। ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

শাহরুখ-কারিনা জুটি এর আগে ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘ডন’র মতো সিনেমায় দর্শকের প্রশংসা পেয়েছে। এবার ‘কিং’র মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর তাদের আবার একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

জানা গেছে, ‘কিং’ সিনেমার ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি গানে দেখা যেতে পারে শাহরুখ ও কারিনাকে। জনপ্রিয় সংগীতজুটি শচীন-জিগারের সুর করা গানটিতে দুই তারকাকে একেবারে নতুন রূপে হাজির করা হবে বলে জানা গেছে।

গানটির শুটিংয়ের জন্য চলতি মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা রয়েছে কারিনার। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই শুটিংয়ের জন্য অভিনেত্রী পাঁচ দিনের সময় বরাদ্দ করেছেন।

তবে ‘কিং’ সিনেমায় কারিনার উপস্থিতির বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি নির্মাতারা। ফলে শেষ পর্যন্ত তাকে সিনেমাটিতে দেখা যাবে কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ভক্তদের।

শাহরুখের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটিতে শাহরুখের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তার মেয়ে সুহানা খানসহ আরও কয়েকজন তারকা। সিনেমাটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
MTWTFSS
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930