IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> বিনোদন >> তরুন প্রজন্মের মন কেড়েছে সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম

তরুন প্রজন্মের মন কেড়েছে সংগীত শিল্পী জাহাঙ্গীর আলম

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটের তরুণ প্রজন্মের মন কেড়েছে সঙ্গীত শিল্পী হিসেবে এলাকায় পরিচিত জাহাঙ্গীর আলম। ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করে যাচ্ছেন উদীয়মান এই তরুন শিল্পী। ইতোমধ্যেই তার তিনটি মিউজিক ভিডিও গান ইউটিউব চ্যানেলে আলোড়ন সৃষ্টি করেছে।

তথ্য নিয়ে জানা গেছে, ধামইরহাট উপজেলার দৌলতপুর গ্রামের মো.আবু তাহেরের ছেলে মো.জাহাঙ্গীর আলম। পরিবারে ১ বোন ও দুই ভাইয়ের মধ্যে জাহাঙ্গীর আলম বড়। দরিদ্র বাবার সংসারে অল্প বয়সে দায়িত্ব নিতে গিয়ে লেখাপর্ড়া দৌড় তার মাধ্যমিক পর্যন্ত। নিজের ব্যবসার পাশাপাশি গানের সুর নিয়েই ব্যস্ত সময় পার হয় দিনের বেশির ভাগ সময়। সংসারের ব্যয়ভার বহনের পাশাপাশি নিজেকে বিকশিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে দেশের বিভিন্ন প্রান্তরে ছুটে যান গানের জ্ঞান অর্জন করতে। খুব অল্প বয়স থেকে লেখাপড়ার পাশাপাশি স্কুলেও গান গাওয়ার অভ্যাস এখনও তাকে ছেড়ে যায়নি।

সম্প্রতি ধামইরহাট উপজেলা শিল্পকলা একাডেমীতে নিয়মিত ভাবে গান চর্চা করেন, অংশ নেন বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে। বিশেষ করে বিভিন্ন জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বেশ কয়েকটি অনুষ্ঠানে জাহাঙ্গীর আলমের গান মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। তরুন প্রজন্ম দিনে একবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউব এ শিল্পী জাহাঙ্গীর আলমের গান শোনেন। ইতিমধ্যেই তার চ্যানেলের সাবক্রাইবার দিগুন হয়েছে।

নিজের প্রতিভাকে বিকশিত করার আকুতি নিয়ে শিল্পী জাহাঙ্গীর আলম জানান, আজ থেকে প্রায় ১০ বছর প‚র্বে প্রায় দুই বছর ধরে প্রতিদিন বাড়ী থেকে দীর্ঘ ১০ কিলোমিটার পধ সাইকেল যোগে বীরগ্রামে গিয়ে সঙ্গীত শিল্পী আজাদ রহমানের নিকট গান শিখতাম, তিনিই আমাকে হাতেখড়ি শিখিয়েছেন, সংগীতের বীজ বুনেছেন আমার হৃদয়ে, আমার ৩টি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে এতে ব্যপক সাড়া পেয়েছি এবং আরও ৩টি নতুন গানে কাজ করছি, শ্রীঘ্রই তা বাজারে আসবে।

ধামইরহাট সোনার বাংলা সংগীত একাডেমীর সংগীত প্রশিক্ষক ও সংগীত পরিচালক আবুল কালাম আজাদ (আজাদ রহমান) জানান, নিজের জ্ঞান-মেধা অন্যের মাঝে ছড়িয়ে দিতে না পারলে সেই জ্ঞান ও মেধা মুল্যহীন, আমি সমাজের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করে যাচ্ছি, জাহাঙ্গীর আলমের মত অনেক শিল্পীই যাছে যারা চায় সমাজে একটু সহানুভূতি ও দায়িত্বশীলদের পৃষ্ঠপোষকতা।

উল্লেখ্য শিল্পী জাহাঙ্গীরের কণ্ঠে গাওয়া ‘করোনাকে করবো জয়,ও প্রিয়তমা রে এই বুকেতে কি আগুন জ্বেলেছো দাও নিভিয়ে, প্রিয়া এখন পিয়নের প্রেমে পড়ে গেছে এবং ও সাথী আমার মরণ দেখে যাও তুমি, গানটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে সাড়া জাগিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31