IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
Home >> বিনোদন >> টপ নিউজ >> পাক ছাড়ার কথা ভাবছেন আয়েশা

পাক ছাড়ার কথা ভাবছেন আয়েশা

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে দেশ ছাড়ার কথা ভাবছেন অভিনেত্রী আয়েশা ওমর।

এক পডকাস্টে তিনি বলেন, আমি এখানে নিরাপদ বোধ করি না। আমি রাস্তায় হাঁটতে চাই, তাজা বাতাস উপভোগ করতে চাই, সাইকেল চালাতে চাই, কিন্তু কেন পারব না?

করাচিতে আমি নিরাপদ বোধ করি না আর আমার মতো আরও অনেক নারীই এটি মনে করেন বলে আমার ধারণা। খবর জিও নিউজের।

তিনি বলেন, পুরুষরা কখনই বুঝতে পারে না, পাকিস্তানি মহিলারা কী নিয়ে বেড়ে ওঠে, আপনি যতই চেষ্টা করুন না কেন। এ দেশে একজন নারী যে ভয়ের মুখোমুখি হন তা একজন পুরুষ বুঝতে পারে না।

তিনি জানান, তিনি যখন লাহোরে কলেজে পড়তেন, তখন তিনি করাচির চেয়ে সেখানে অনেক বেশি নিরাপদ বোধ করতেন এবং তিনি বাসে ভ্রমণ করতে পারতেন।

করাচিতে তার সঙ্গে কোনো অঘটন ঘটেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাকে দুইবার ছিনতাই করা হয়েছে।

অপহৃত, ধর্ষণ বা ছিনতাইয়ের ভয় ছাড়া তিনি পাকিস্তানে অবাধে হাঁটতে পারেন না। তিনি বলেন, স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের মৌলিক চাহিদা, যা এখানে নেই।

আয়েশা আরও বলেন, আপনি আপনার বাড়িতেও নিরাপদ না। এমনকি হয়রানি ছাড়া আমি পাকিস্তানের পার্কেও যেতে পারি না।

তবে পাকিস্তানকে ভালোবাসেন ওমর। কারণ দেশ তাকে সবকিছু দিয়েছে। তিনি বলেন, আমি দেশকে ভালোবাসি এবং আমার যদি বসবাসের জন্য বিশ্বের যে কোনো জায়গা থেকে বেছে নেওয়ার সুযোগ থাকে, তাহলে আমি পাকিস্তানকেই বেছে নেব।

অভিনেত্রী বলেন, তার ভাই পাকিস্তান থেকে বিদেশে চলে গেছেন এবং ডেনমার্কে থাকেন এবং তার মাও দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছেন।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatu-news-615953213/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews/

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31