IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
Home >> বিনোদন >> টপ নিউজ >> ‘এই ঈদে ৫০০ শিল্পীর সঙ্গে রাশেদ সীমান্’

‘এই ঈদে ৫০০ শিল্পীর সঙ্গে রাশেদ সীমান্’

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন ঈদ উপলক্ষে দর্শকদের জন্য ব্যতিক্রমধর্মী একটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত। প্রায় ৫০০ অভিনয়শিল্পী নিয়ে নির্মিত হয়েছে ঈদ নাটক “যাত্রা বিরতি”। নাটকটি প্রচারিত হবে ঈদের আগে ৫ জুন বিকাল ৫টায় ক্লাব এলিভেন ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

নাটকটির শুটিং হয়েছে বরিশালের বিলাসবহুল একটি লঞ্চ এবং বরিশালের প্রত্যন্ত অঞ্চলে। আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, সুবাতা রাহিক জারিফার রচনায় এবং আদিফ হাসানের পরিচালনায় নির্মিত এই নাটকে আরও অভিনয় করেছেন সিনথিয়া ইয়াসমিন, সুমাইয়া অর্পা, বিনয় ভদ্র, হায়দার আলী, বাদল, কাঞ্চনসহ অনেকে।

নাটকের কাহিনিতে উঠে এসেছে এক ঈদযাত্রার আবেগঘন এবং নাটকীয় অভিজ্ঞতা। পরিচালক আদিফ হাসান বলেন, “ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ঈদের আগের রাতে ছাড়ে শেষ লঞ্চটি। যাত্রীদের মধ্যে কেউ প্রবাস থেকে ফিরে এসেছে পরিবারের সঙ্গে ঈদ করতে, কেউ কোরবানির খাসি নিয়ে যাচ্ছে, কেউ ভাইয়ের বিয়ের আয়োজনের মালামাল নিয়ে যাচ্ছে– সব মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ। কিন্তু হঠাৎ ঘটে যায় একটি দুর্ঘটনা।”

নাটকের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা রাশেদ সীমান্ত বলেন, “যাত্রা বিরতি’র গল্পটা একেবারেই আলাদা। লক্ষ লক্ষ মানুষ ঈদের সময় বাড়ি ফেরে– কেউ খুশি হয়ে, কেউ নানা ঝুঁকি নিয়ে। এই নাটকে সেই বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। প্রায় ৫০০ অভিনয়শিল্পী অংশ নিয়েছেন, শুটিং করতে গিয়ে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, তবে দর্শক ভালোবাসলে সেই কষ্ট সার্থক হবে।”

নাটকটির নির্মাতারা আশাবাদী, এটি দর্শকদের কাছে এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে, কারণ এতে দেখা যাবে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ, পারিবারিক আবেগ এবং ঈদযাত্রার বাস্তব চিত্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31