IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড়সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরাপলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা,পূর্বের মতো সড়কে চলবে ‘বকুল এন্টারপ্রাইজ’বাঘায় পরকীয়ার অভিযোগে হামলায় অভিযুক্ত গুরুত্বর আহত, বাড়িতে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগগোমস্তাপুরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’
Home >> বিনোদন >> টপ নিউজ >> নববধূর সাজে নজর কাড়লেন অভিনেত্রী সেলেনা গোমেজ

নববধূর সাজে নজর কাড়লেন অভিনেত্রী সেলেনা গোমেজ

ধূমকেতু নিউজ ডেস্ক : হলিউড তারকা সেলেনা গোমেজকে সম্প্রতি দেখা গেছে লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বেল-এয়ার হোটেল থেকে বের হতে- আর তার সাজসজ্জা যেন এখনো নববধূর আভায় মোড়া।

৩৩ বছর বয়সী ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ অভিনেত্রী গত সেপ্টেম্বরের শেষ দিকে সঙ্গীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোকে বিয়ে করেন। তবে বিয়ের পরও তার ফ্যাশনে রয়ে গেছে সেই সাদা পোশাকের নান্দনিক ছোঁয়া।

সেলেনাকে দেখা যায় এক প্রবাহমান সাদা পোশাকে, যার ফুলানো হাতা ও কুঁচি করা ওপরাংশে ফুটে উঠেছে অনন্য শৈলী। সঙ্গে ছিল ক্রিম রঙের ফ্ল্যাট জুতো- পাতলা স্ট্র্যাপের নরম সৌন্দর্যে সম্পূর্ণ লুকটিকে আরও মার্জিত করে তুলেছে। হাতে ছোট একটি বাক্স ও মোবাইল ফোন নিয়ে গাড়ির অপেক্ষায় ছিলেন তিনি।

মেকআপে ছিল ন্যাচারাল টোন, চুল খোলা- সব মিলিয়ে তার উপস্থিতি যেন এক শান্ত, চিরন্তন সৌন্দর্যের প্রতিচ্ছবি।

সেলেনা ও বেনির ঘরোয়া বিয়ে

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে হয় সেপ্টেম্বরের শেষ দিকে, একান্ত পরিবেশে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলর সুইফটসহ একাধিক তারকা, এবং সেলেনার সিরিজের সহ-অভিনেতা স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। হলিউডের অন্যতম আলোচিত এই বিয়ে নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে।

তবে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন সেলেনার দীর্ঘদিনের বন্ধু ও কিডনি দাতা ফ্রানসিয়া রাইসা, যা নিয়ে গুঞ্জনও কম হয়নি।

ফ্রানসিয়া রাইসার প্রতিক্রিয়া

সম্প্রতি এক স্প্যানিশ সাক্ষাৎকারে ফ্রানসিয়া রাইসা এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, আমি জানি সেলেনা বিয়ে করেছে, আর আমি সত্যিই ওর জন্য খুশি।

২০১৭ সালে সেলেনাকে কিডনি দান করার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি সেটা করেছি সহানুভূতি থেকে, কোনো শর্তে নয়। শুরু থেকেই চিকিৎসকেরা বলেছিলেন, এটা কেবল একটি দান—এর বেশি কিছু নয়।

জীবন বাঁচানোই ছিল তার একমাত্র উদ্দেশ্য, জানিয়ে ফ্রানসিয়া আরও বলেন, আমাদের সম্পর্ক বন্ধুত্বের—তার মানে এই নয় যে আমরা সবসময় একসঙ্গে থাকতে হব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031