IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ডজলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমানচাঁপাইনবাবগঞ্জে আদালতে ঘুষ ও হয়রানীর অভিযোগ পেশকারের বিরুদ্ধে
Home >> বিনোদন >> অভিনেত্রী নুসরাতের ঘর ভাঙছে? অভিনেতা যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

অভিনেত্রী নুসরাতের ঘর ভাঙছে? অভিনেতা যশের সঙ্গে সম্পর্কের গুঞ্জন

ধূমকেতু নিউজ ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের সংসার ভাঙার ইঙ্গিত পাওয়া গেছে। অভিনেতা যশের সঙ্গে বিশেষ সম্পর্কের গুঞ্জন উঠেছে।
মঙ্গলবার এ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঘুরপাক খাওয়া একটি পোস্টার বলছে ‘জুটি’ হিসাবে নানা স্টেজ শো বা গোদা বাংলায় ‘মাচা’ করবেন যশ-নুসরত। প্রথমে বড় পর্দা, তারপর সোশ্যাল মিডিয়া, এবার আরও এক ধাপ এগিয়ে মানুষের আরও কাছাকাছি মঞ্চে গিয়ে পৌঁছবেন নায়ক-নায়িকা। এখন প্রশ্ন— তা হলে কি ‘ওয়ান স্টেপ অ্যাট আ টাইম’-এর সূত্র ধরে টলিউডের ‘পাওয়ার কাপ্‌ল’ হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তারা?

মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল থেকে নির্বাচিত এমপি নুসরাতের ব্যক্তিগত জীবনের রদবদল তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে— এই আশঙ্কা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবছরে আসন্ন বিধানসভা ভোটের আগে নুসরাতের বিশেষ সম্পর্কের কথা বিপাকে ফেলতে পারে তৃণমূলকে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এসওএস কলকাতা’র শ্যুটিং থেকেই অনস্ক্রিন নায়কের প্রেমে পড়েন নুসরাত। অতঃপর দু’জনে একসঙ্গে সময় কাটাতে শুরু করেন। মরু শহরে একসঙ্গে ছুটি কাটাতে যাওয়ার খবর রটলে সেই গুঞ্জন নিশ্চিত খবরে পরিণত হয়।

ইনস্টাগ্রাম বলছে, এই মুহূর্তে নুসরাত রাজস্থানে। অন্যদিকে, যশের প্রোফাইল ‘স্টক’ করলে দেখা যাচ্ছে, ধূ-ধূ মরুপ্রান্তরের পটভূমিকায় বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। তবে নুসরতের মতো নিজের কোনও পোস্টেই ‘চেক ইন’ দেননি নায়ক।

সোশ্যাল মিডিয়াতেও নেটিজেনদের নজর এড়িয়ে যায়নি নায়ক-নায়িকার ‘পিডিএ’।

আনন্দবাজারের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১৯ ডিসেম্বর নুসরাতের একটি ভিডিওতে ‘ইঙ্গিতপূর্ণ’ কমেন্ট করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আমেরিকান গায়িকা রেচেল প্লাটেনের ‘ইফ ইওর উইংস আর ব্রোকেন’ গানের দু’টি লাইন উদ্ধৃত করে নুসরাতকে বুঝিয়ে দেন, সব পরিস্থিতিতেই অভিনেতাকে পাশে পাবেন তিনি।

চুপ করে থাকতে পারেননি নুসরাতও। সেই একই গানের একটি লাইনের মাধ্যমে উত্তর দিয়েছেন নুসরাত। যার সারমর্ম, ‘স্বর্গের ঠিকানা তুমি যদি না খুঁজে পাও, তোমার সঙ্গে নরকে যেতেও রাজি’।

তাদের এই কমেন্ট-কমেন্ট খেলায় ‘অন্য কিছু’ খুঁজে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় নুসরাতের ‘বোনুয়া’ মিমি চক্রবর্তী। জুড়িকে প্রশ্ন করেছেন, দু’জনের মধ্যে এমন রসায়ন কী ভাবে তৈরি হল? প্রত্যুত্তরে যশ লিখেছেন, তিনি এবং নুসরত আসলে ‘ম্যাচ মেড ইন হেল’।

তাঁদের এই কমেন্ট-কমেন্ট খেলায় ‘অন্যকিছু‘ খুঁজে পাচ্ছেন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অভিনেত্রী মিমি চক্রবর্তী।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৯ সালের ১৯ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রায় প্রত্যেক মাসে নিখিলের সঙ্গে একাধিক ছবি পোস্ট করতেন নুসরাত। কিন্তু বিয়ের এক বছরের মাথায় সেটির ইতি টেনেছেন এ অভিনেত্রী। গত বছরের ৭ জুলাইয়ের পর নুসরাতের প্রোফাইলে আর স্বামী নিখিলের ছবি নেই।

‘এসওএস কলকাতা’-র শ্যুটিং শুরুর পর থেকে স্বামীর সঙ্গে আর কোনও ছবি দেখা যায়নি নুসরাতের। তবে স্বামী নিখিলের প্রোফাইলে নুসারতের সঙ্গে শেষ পোস্ট গত ২০ নভেম্বর। ছবিতে দেখা যাচ্ছে, পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করছেন তারকা দম্পতি। এ ছাড়াও ‘এসওএস কলকাতা’র স্ক্রিনিংয়েও স্ত্রীর সঙ্গে হাসিমুখে ছবি তুলে তা শেয়ার করেছেন নিখিল। দিন পাঁচেক আগে নিখিলের পোস্ট করা একটি ছবিতে নুসরাতের উপর তোপ দাগেন এক নেটিজেন। সেখানেও স্ত্রীর হয়েই কথা বলতে দেখা যায় নিখিলকে। যা দেখেশুনে টলিপাড়ার অভিজ্ঞরা বলছেন, সম্পর্কের বাঁধন ছিন্ন হলেও পুরোপুরি ছিঁড়ে যায়নি। নিখিলের আপাত গতিবিধি অন্তত তেমনটাই বলছে।

আনন্দবাজার জানায়, ৮ জানুয়ারি নুসরাতের জন্মদিন। বিশেষ দিনে অভিনেত্রী নুসরাত বিশেষ মানুষের আরও কাছাকাছি হবেন কিনা তা সময়েই বলে দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31