IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যুসিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মতবিনিময় সভাশিক্ষার্থীদের চুল কেটে বিতর্কে, প্রধান শিক্ষককে সরানো হলো অন্য বিদ্যালয়েনেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোশন

শ্রাবন্তীর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন রোশন

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের ব্যক্তিগত জীবনের সমীকরণ নিয়ে গত কয়েক মাসে সরগমর সামাজিক যোগাযোগ মাধ্যম।

তাদের সংসারে ভাঙনের সুর বাজছে বলে বাতাসে গুঞ্জন ছড়িয়েছে। যদিও এ নিয়ে মুখ খুলছেন না কোনো পক্ষই।

এবার রোশন জানালেন, শ্রাবন্তীর সঙ্গে কোনো যোগাযোগই নেই তার। একসঙ্গে থাকছেন না অনেকদিন ধরেই।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সাবেক এ বিমানকর্মী বলেন, নাহ্। এখনতো আর যোগাযোগ নেই।

একজন অভিনেত্রীর সঙ্গে সংসার করা কতটা চ্যালেঞ্জিং? এমন প্রশ্নে রোশন বলেন, ‘আর পাঁচটা সংসারের মতোই আমাদের সংসার ছিল। ও যে সুপারস্টার, সেটা বাড়িতে কোনোদিন বুঝতে দেয়নি সে। এমনকি, আমার পরিবারের সঙ্গেও মিশে গিয়েছিল সে। ওর ছেলের সঙ্গেও বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমার। একটা মালবাহী ম্যাটাডর চালায় আমার এক বন্ধু। তার সঙ্গেও মিশে গিয়েছিল ছেলেটা। তবে আমি মনে করি, যা হয় সবসময় ভালোর জন্যই হয়। এর বেশি আমি কিছু বলব না। প্লিজ!’

এরপর রোশন বলেন, ‘সম্পর্কটা হ্যান্ডল করছি। করেই চলেছি। বললাম না, যা হয় ভালোর জন্যই হয়। পুজার আগে থেকেই আমরা আলাদা থাকছি। অতীতের সম্পর্ককে আমি শ্রদ্ধা করি, এর বেশি কিছু বলব না।’

সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রোশন। তা নিয়েও শুরু হয় গুঞ্জন।

বাঙালি অভিনেত্রী রিয়ার কারণে বলি হলেন সুশান্ত, তবে কি হতাশায় রোশনও কিছু একটা করে বসবেন কি না – প্রশ্ন ওঠে নেটদুনিয়ায়।

এ প্রসঙ্গে রোশন বলেন , ‘আরে, আমার এক বন্ধু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ছবি পাঠিয়েছিল। বলেছিল, হাসিটা ঠিক আমার মতো। সেটাই আমি ইনস্টাগ্রামে পোস্ট করি। ব্যাস! ট্রোলডের শিকার হই। লোকে লিখতে শুরু করল, আমিও এবার সুশান্তের মতো গলায় দড়ি দিয়ে মরব! তারা মেরেই ফেলল আমাকে! এখন যা-ই পোস্ট করি, লোকে খারাপ বা ভুল কমেন্ট করতেই থাকে। আর শুধু তো আমার ওপর নয়। শ্রাবন্তীর প্রোফাইলেও যা খুশি লিখছে লোকে। ’

জানা গেছে, বর্তমানে নিজের পোশাক ব্র্যান্ড ও জিম নিয়ে ব্যস্ত আছেন রোশন। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি জিমের ব্যবসায় নেমেছেন শ্রাবন্তীও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31