IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধনসিরাজগঞ্জে স্থানীয় প্রভাবশালি ব্যাক্তিবর্গের ভূমিকা সংক্রান্ত এ্যাডভোকেসি সভামহাদেবপুরে মামলা করায় মারপিট মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট, গৃহবধু হাসপাতালেমহাদেবপুরে লোকমোর্চার উদ্যোগে গ্রামীণ সড়কে বৃক্ষরোপণ অভিযান‘জনদুর্ভোগ বিবেচনায় সর্বনিম্ন ভাড়া বাড়ানো হয়েছে’মান্দায় লোকমোর্চা কমিটির ষান্মাসিক সভা
Home >> বিনোদন >> কথিত ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে মুম্বাইয়ে ধরা পড়লেন তৃপ্তি দিমরি

কথিত ব্যবসায়ী প্রেমিকের সঙ্গে মুম্বাইয়ে ধরা পড়লেন তৃপ্তি দিমরি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জনে রয়েছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। মডেল থেকে ব্যবসায়ী হওয়া স্যাম মার্চেন্টের সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা নতুন নয়। এবার সেই গুঞ্জনে আরও ঘি পড়লো মুম্বাইয়ে দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি হওয়ার ঘটনায়।

সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে পৌঁছাতে দেখা যায় তৃপ্তি দিমরিকে। সেখানে তাকে নামিয়ে দিতে দেখা যায় কথিত প্রেমিক স্যাম মার্চেন্টকে। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে স্যাম স্কুটারে করে তৃপ্তিকে নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। তৃপ্তি নেমেই সরাসরি ভেতরে চলে যান।

সেই সময় কালো রঙের পোশাকে দেখা যায় তৃপ্তিকে। সঙ্গে ছিলো গাঢ় রঙের ডেনিম জ্যাকেট। সাদামাটা সাজেও নজর কাড়েন অভিনেত্রী।

পরে অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে নিজের গাড়িতে করে স্থান ত্যাগ করতে দেখা যায় তাকে।

তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্টের প্রেমের গুঞ্জন কয়েক বছর ধরেই চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের ডিসেম্বর মাসে অনুষ্কা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্যামের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তৃপ্তির। যদিও এখনো পর্যন্ত দুজনের কেউই এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি বা নিশ্চিত করেননি।

তবে একসঙ্গে বারবার দেখা যাওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হচ্ছে। চলতি বছরের শুরুতে একটি ছবিতে তৃপ্তির নতুন চরিত্রের প্রথম ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়ে স্যাম হৃদয়ের প্রতীক দিয়ে প্রতিক্রিয়া জানান। সেটি ভক্তদের নজর এড়ায়নি।

আগামী দিনে তৃপ্তি দিমরিকে দেখা যাবে শহীদ কাপুরের সঙ্গে নতুন সিনেমা ‘ও রোমিও’-তে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই প্রেম ও অ্যাকশনধর্মী থ্রিলারটি স্বাধীনতার পরবর্তী মুম্বাইয়ের প্রেক্ষাপটে নির্মিত। সমাজ ও অপরাধ জগতের পরিবর্তনকে কেন্দ্র করে এগোবে ছবির গল্প।

এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন নানা পাটেকার, দিশা পাটানি, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া, অবিনাশ তিওয়ারিসহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে ১৩ ফেব্রুয়ারি।

এর পাশাপাশি তৃপ্তি অভিনয় করছেন প্রভাসের সঙ্গে পুলিশি অ্যাকশনধর্মী ‘স্পিরিট’ ছবিতে। সেটি পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031