IMG-LOGO

শনিবার, ২৩ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমার শতভাগ বিশ্বাস মেয়ে হত্যার বিচার পাবো’কান উৎসবে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া, বিমানবন্দরে যেভাবে ধরা দিলেনচাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যুরাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদেরজন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী“বাঘাবাসীর যোগাযোগ ব্যবস্থায় ‘সি লাইনের’ নতুন দূরপাল্লার বাস ”নিয়ামতপুরে ২১ বোতল ‘স্কাফ’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তাররাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে অভিনন্দনতানোরে ড্রাম ট্রাক থেকে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে: সৎ পিতা আটকরাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনারাণীনগরে অভিযানে গিয়ে লাঞ্চিত পুলিশের দুই কর্মকর্তানিয়ামতপুরে চার হত্যাকাণ্ডে দ্রুত রহস্য উদঘাটনে পুরস্কার পেলেন ওসি মাহবুবুর রহমানমান্দায় ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পুড়ছেফসল, অপসারণ দাবিতে মানববন্ধনরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩নিয়ামতপুরে ১৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার
Home >> বিনোদন >> স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া

স্বামীকে দেখে হৃদয় কৃতজ্ঞ, আল্লাহর নিয়ামত বললেন ফারিয়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি স্বামীকে নিয়ে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ (৩১ জানুয়ারি, শনিবার) দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমার স্বামীকে দায়িত্ব নিতে দেখে, সত্যিকারের একজন পুরুষের মতো আচরণ করতে দেখে আমার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আল্লাহ আমাকে এত সহজ-সরল, নিষ্ঠাবান একটি আত্মা উপহার দিয়েছেন। এই যুগে এমন একজন মানুষ পাওয়া আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি নিয়ামত ছাড়া আর কিছুই নয়।

বিয়ে নিয়ে আগে কিছু অনাগ্রহও ছিল শবনমের। তিনি বলেন, “একটা সময় ছিল, যখন আবার বিয়ে করার ব্যাপারে আমি অনাগ্রহী ছিলাম। আমার কাছের মানুষরা আমাকে বলেছিল, ‘তুমি যথেষ্ট কষ্ট পেয়েছ। আল্লাহ তোমাকে অনেক পরীক্ষা করেছেন। ইনশা আল্লাহ, এখন থেকে সব কিছু ভালোই হবে।’”

নতুন ঘরে ওঠার অভিজ্ঞতাও শেয়ার করেছেন অভিনেত্রী। তিনি বলেন, “আমাদের নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই কয়েক দিনের মধ্যে আমার শাশুড়ির ছোট ছেলেটাকে নিজের ঘরের কর্তা হিসেবে, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখছি-আর তাতেই আমার জীবন সত্যিই সার্থক মনে হচ্ছে।”

গত বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন শবনম ফারিয়া। তার স্বামী তানজিম তৈয়ব, রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

শবনমের এই আবেগঘন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে-বাস্তব সুখ মানেই পারস্পরিক দায়িত্ব, আন্তরিকতা এবং বিশ্বাসের সঙ্গে গড়া সংসার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930