IMG-LOGO

বুধবার, ১১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিতফুলবাড়ীতে ১১০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণবিদ্যুতের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু
Home >> বিনোদন >> আবার মা হচ্ছেন কারিনা

আবার মা হচ্ছেন কারিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : বড় মেয়ে সারা আলি খানের জন্মদিনে সাইফ আলি খান ও কারিনা কাপূর খান খবর দিলেন পতৌদি পরিবারে নতুন সদস্য আসছে। কারিনা দ্বিতীয় বার মা হতে চলেছেন। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে রণধীর কাপূর জানান যে, এ বিষয়ে সাইফ আলি খান ও কারিনা তাঁকে কিছুই জানাননি।

দু’টি সন্তান দরকার, একে অপরকে সঙ্গ দেওয়ার জন্য। তাই দ্বিতীয় সন্তান সব সময়েই পরিবারে স্বাগত, বলেছেন তিনি। কিছু দিন ধরে গুজব চলছিল কারিনার দ্বিতীয় বার মা হওয়া যাচ্ছেন। বুধবার সাইফ ও কারিনার পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়ায় তা নিশ্চিত হয়। বিবৃতিতে লেখা ছিল, খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় আমরা আপ্লুত।

সাইফের বোন সোহা আলি খানও ইনস্টাগ্রামে সেফের একটি ছবিতে ‘দ্য কোয়াডফাদার’ লিখে পোস্ট করেছেন। করিনাকেও শুভেচ্ছাবার্তা জানিয়ে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন সোহা। আনলক ফেজ় শুরু হতেই সেফ ঘনঘন রাস্তায় বার হওয়ার কারণ হিসেবে জানান যে, তাঁর পরিবারের জন্য একটু বেশি জায়গা দরকার। তাই নতুন বাড়ির কাজ চলছে। সেখানেই কয়েক মাসের মধ্যে শিফট করে যাবেন। এত দিনে সেই কারণ স্পষ্ট হল। তবে করিনার এখনও ‘লাল সিং চড্ডা’র শুটিং বাকি রয়েছে। যদিও ছবির মুক্তি পিছিয়ে গিয়েছে ২০২১-এর ক্রিসমাসে। কিন্তু এর মধ্যেই করিনাকে তাঁর শিডিউলের শুটও সম্পূর্ণ করতে হবে।

এ দিকে সারার জন্মদিন ছিল বুধবারই। সারা পঁচিশে পা রাখলেন । সেফের সঙ্গে সারার ছোটবেলার একটি ছবি পোস্ট করেন করিনা। সেখানে সারাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘‘হ্যাপি বার্থডে বিউটিফুল। অনেক পিৎজ়া খাও। বিগ হাগ।’’ গোয়ায় নিজের জন্মদিন পালনের মাঝেই সেখান থেকে অনেক ছবি পোস্ট করেছেন সারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31